ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এমপি ডা. ইকবালের স্ত্রী ও তিন সন্তান কারাগারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪০:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০১৭
  • ৪১৯ বার

জ্ঞাত আয়বহির্ভূতভাবে সম্পদ অর্জনের মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগের নেতা ডা. এইচ বি এম ইকবালের স্ত্রী, মেয়ে ও দুই ছেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ-১-এর বিচারক আতাউর রহমান এ আদেশ দেন।

ওই চারজন

হলেন ডা. ইকবালের স্ত্রী ডা. মমতাজ ইকবাল ডলি, মেয়ে নওরিন ইকবাল এবং ছেলে ইমরান ইকবাল ও মাহিন ইকবাল।

আদালতে আজ আসামিরা আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চান। বিচারক জামিনের আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। ২০০৮ সালের ১১ই মার্চ এ মামলায় ওই চারজনের তিন বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছিলেন আদালত। পরবর্তী সময়ে তারা ওই সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। হাইকোর্টের আদেশে তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি ডা. ইকবালের স্ত্রী ও তিন সন্তান কারাগারে

আপডেট টাইম : ১১:৪০:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০১৭