ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাংলাদেশীদের ভিসা সহজ করতে আরব আমিরাতের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭
  • ৪২৭ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশী নাগরিকদের বিশেষ করে ব্যবসায়ীদের জন্য ভিসা প্রদান ব্যবস্থা সহজ করতে সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহ্বান জানিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী ড. মাইথা সালেম আল-শামসি মঙ্গলবার জাকার্তা কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি এ অনুরোধ জানান।

সাক্ষাত শেষে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রেস সচিব ইহসানুল করিম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম ইউনিটের সচিব রিয়ার এডমিরাল (অব.) এম খোরশেদ আলম উপস্থিত ছিলেন।

শহীদুল হক বলেন, প্রধানমন্ত্রীর অনুরোধের জবাবে ইউএই’র প্রতিমন্ত্রী বিষয়টি নিয়ে মন্ত্রিসভায় তার সংশ্লিষ্ট সহকর্মীর সঙ্গে আলোচনা

করবেন বলে জানান। সাক্ষাতকালে তারা দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।

পররাষ্ট্র সচিব বলেন, ইন্ডিয়ান ওশেন রিম এসোসিয়েশনে (আইওআরএ) সংযুক্ত আরব আমিরাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং তারা সংস্থাটির পরবর্তী চেয়ারম্যান হবে। ইউএই’র মেয়াদ শেষ হওয়ার পর বাংলাদেশ এ সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবে। তখন দু’টি দেশের সম্পর্কে নতুন গতি সঞ্চার হবে।

জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নবু কিশিও একই স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন। জাপানের প্রতিমন্ত্রী সন্ত্রাস দমনে বাংলাদেশের বলিষ্ঠ পদক্ষেপের উচ্ছ্বসিত প্রশংসা করেন।

তিনি প্রধানমন্ত্রীকে জানান, এপ্রিলের প্রথম সপ্তাহে ঢাকায় অনুষ্ঠেয় ইন্টার পার্লামেন্টারী ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে জাপান একটি বড় প্রতিনিধিদল পাঠাবে।

ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি কে সিংও একই জায়গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন। তিনি আগামী এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের বিষয় নিয়ে আলোচনা করেন। পররাষ্ট্র সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর সফল হবে বলে আমরা আশা করছি।

এসব সাক্ষাতকালে অন্যান্যের মধ্যে পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আবদুল নাসের চৌধুরী, পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এবং ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আজমল কবির উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী আইওআরএ নেতাদের শীর্ষ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন। তিনদিনের সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামীকাল বিকেলে দেশে ফেরার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

বাংলাদেশীদের ভিসা সহজ করতে আরব আমিরাতের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

আপডেট টাইম : ১১:৪৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭