অভিমানী প্রেয়সীর মান ভাঙ্গাতে একগুচ্ছ গোলাপই যথেষ্ট। এছাড়াও গোলাপ ফুলের রয়েছে নানা গুন। চলুন জেনে নেই গোলাপ ফুলের কিছু গুন।
গোলাপ ফুল সবজি বা ফল না হলেও বিভিন্ন ধরণের রান্নায় বিশেষ করে মিষ্টি জাতীয় খাবার তৈরিতে ব্যবহার করা হয়। মোগলাই খাবার রান্নাতে গোলাপজল ছাড়া চলেই না। এছাড়াও ব্যথা সারাতে,বমি বমি ভাব, অবসাদ দূর করতে সাহায্য করে গোলাপ ফুল। কারণ এতে এস্ট্রিঞ্জেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে।
প্রাচীনকাল থেকেই সৌন্দর্য ও স্বাস্থ্য সচেতন মানুষ গোলাপ ব্যবহার করে আসছেন। বিশ্বের অনেক দেশেই গোলাপ ফুল খাওয়ার প্রচলন রয়েছে। গোলাপের পাঁপড়ি এবং কুঁড়ি খাদ্যগুণে ভরপুর।
গোলাপ ফুলে রয়েছে ৯৫% পানি। তাই এর ক্যালোরি কাউন্ট অত্যন্ত কম। এছাড়া এতে রয়েছে ভিটামিন ‘সি’। প্রাচীণকালে চীনদেশে বদহজমের সমস্যায় গোলাপের পাঁপড়ি খাওয়া হত।
আপনি কি ওজন বেড়ে যাওয়ার সমস্যায় ভুগছেন? ডায়েট কনট্রোল করতে কী খাবেন বুঝে উঠতে পারছেন না? বাগান থেকে ছিঁড়ে এনে রোজ একটা করে গোলাপ ফুল খান। অল্প কিছুদিনের মধ্যেই ফলাফল বুঝতে পারবেন।
Reporter Name 
























