ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা শহরে আজ থেকে লাইসেন্সিবিহীন বাস চলতে দেয়া হবে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৬:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০১৭
  • ৩৬৮ বার

ঢাকা শহরে আজ থেকে লাইসেন্সিবিহীন কোন বাস চলতে দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। রোববার নগর ভবনের সামনে ২০ বছরের বেশি পুরনো এবং মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে অভিযান উদ্বোধনকালে পরিবহন মালিকদের আইন মেনে চলার আহবান জানান তিনি।

মেয়র বলেন, ‘আমরা ২০ বছরের পুরনো গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু করেছি। আমরা ঘোষণা করেছিলাম মার্চ মাস থেকে ঢাকা দক্ষিণ সিটি এলাকায় ২০ বছরের পুরনো

কোন গাড়ি চলবে না। যদি কেউ আইন ভঙ্গ করে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’

ডিএসসিসি তিন ভাগে বিভক্ত হয়ে সকাল থেকে এই অভিযান চালায়। বঙ্গবন্ধু এভিনিউ, দৈনিক বাংলা মোড় ও মতিঝিল এলাকা দিয়ে অভিযান শুরু করা হয়। অভিযানে দুপুর পর্যন্ত অর্ধশতাধিক মামলা, দুইজনের জেল ও ২০ হাজার টাকা জরিমানা এবং একটি গাড়ি ডাম্পিং করা হয়েছে।

ডিএসসিসির নেতৃত্বে বিআরটিএ, ডিএমপি জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযানে অংশ নেয়। অভিযানে বিআরটিএর পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সালাম, ডিএসসিসির মো. মামুন সরদার ও ঢাকা জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট অংশ নেয়।

ডিএসসিসি সূত্র জানায়, নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ২০ বছরের বেশি পুরনো গাড়ির পাশাপাশি চালকদের ড্রাইভিং লাইসেন্স ও তাদের শিক্ষাগত যোগ্যতাও যাচাই করা হচ্ছে। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি নগরভবনে বিআরটিএ, ডিএমপি ও জেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় ডিএসসিসি মেয়র এ অভিযানের বিষয়ে সিদ্ধান্ত নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

ঢাকা শহরে আজ থেকে লাইসেন্সিবিহীন বাস চলতে দেয়া হবে না

আপডেট টাইম : ১১:৩৬:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০১৭