ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

হিজাব, পাঞ্জাবি-টুপিধারীদের যারা জঙ্গি বলে তারাই জঙ্গি: বাবুনগরী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭
  • ৩৭৬ বার

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনাইদ আহমদ বাবুনগরী বলেছেন, ‘পর্দা, হিজাব, বোরকাধারী এবং পাঞ্জাবি-টুপিধারীদের যারা জঙ্গি বলে মূলত তারাই জঙ্গি। কওমি মাদরাসা জঙ্গি প্রজনন কেন্দ্র নয়। বরং ইসলামি জ্ঞান চর্চা ও দ্বীন প্রচারের বলিষ্ট কেন্দ্র। জঙ্গি-সন্ত্রাস মাদ্রাসায় তৈরি হয় না। এসব কওমি মাদরাসায় খাঁটি আলেম ও সুনাগরিক তৈরি হয়।’

তিনি আরও বলেন, ‘ন্যায়বিচারের প্রতীক পবিত্র কোরান, গ্রিক মূর্তি নয়। সুপ্রিম কোর্টের মূর্তি অবিলম্বে সরিয়ে ধর্মীয়

মূল্যবোধের সঙ্গে মিল হয় এমন ভাস্কর্য (কোরানের প্রতীক) অবিলম্বে বসাতে হবে। নতুবা দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’

শুক্রবার (৩ মার্চ) রাতে শ্রীমঙ্গল খেদমতে কোরান পরিষদের দুইদিনব্যাপী তাফসিরুল কোরান মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন। শ্রীমঙ্গল পৌর শহরের রেলওয়ে মাঠে এই সমাবেশে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন তিনি।
শ্রীমঙ্গলে তাফসিরুল কোরান মহাসম্মেলন

তিনি আরও বলেন, ‘জালিম সরকার ছিল ফেরাউন, নমরুদ। তারা এক সময় ধ্বংস হয়েছে। এখনও যারা জুলম নির্যাতন করবে তারাও একদিন ধ্বংস হবে। কবরে ও হাশরে কোনও দল বা নেতার পরিচয় কাজে আসবে না। ক্ষমতার বাহাদুরি কেবল মাটির ওপরেই। কাজেই জুলুম নির্যাতন বন্ধ করতে হবে, মুসলিম জাতির কল্যাণে কাজ করতে হবে।’

মহাসম্মেলনে তাফসির পেশ করেন আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী, আল্লামা হাফেজ জুবায়ের আহমদ আনসারী, তাফসিরুল কোরান মহাসম্মেলনে সভাপতিত্ব করেন আঞ্জুমানে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম চৌধুরী প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

হিজাব, পাঞ্জাবি-টুপিধারীদের যারা জঙ্গি বলে তারাই জঙ্গি: বাবুনগরী

আপডেট টাইম : ০৪:০৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭