ঢাকা ১১:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

অস্কারে ঘটে যাওয়া মারাত্মক ভুল নিয়ে যা বললেন ট্রাম্প

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০১৭
  • ৪৭৪ বার

স্বাস্থ্যসেবা, অভিবাসন–নীতি, রাজস্বসহ গুরুগম্ভীর বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সেই সময় ব্রেইটবার্ট নিউজ–এর সাংবাদিক মার্কিন প্রেসিডেন্টকে গত রোববার অনুষ্ঠিত ৮৯তম একাডেমি অ্যাওয়ার্ড নিয়ে প্রশ্ন করেন। এর জবাবে বেশ রসাত্মক মন্তব্য করেন ট্রাম্প। বলেন, এবারের অস্কার ছিল একেবারেই দ্যুতিহীন।

অস্কারে ঘটে যাওয়া মারাত্মক

ভুল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এবার অস্কার আয়োজকেরা বিজয়ী নির্বাচনের চেয়ে বেশি মনোযোগ দিয়েছেন রাজনীতিতে।’ তিনি বলেন, ‘এটা খুবই দুঃখজনক। অস্কার অনুষ্ঠানের সব জৌলুশ যেন হারিয়ে গেছে। আমি নিজেও অস্কার অনুষ্ঠানে অংশ নিয়েছি এর আগে।

এবারের অনুষ্ঠান দেখে মনে হয়েছে, কী যেন একটা নেই। আর সবশেষে অস্কারের বিরাট ভুলে তো এটা স্পষ্টই হয়ে যায়, তারা (একাডেমি কর্তৃপক্ষ) আসলে ফলাফলের দিকে মনোযোগী ছিল না। খুবই দুঃখজনক একটা ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে অস্কার।’

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ৮৯তম অস্কার। এই আয়োজনের শেষ দিকে সেরা চলচ্চিত্র বিভাগে বিজয়ী মুনলাইট ছবির বদলে ভুলে লা লা ল্যান্ড ছবির নাম ঘোষণা করা হয়। পরে জানা যায়, ভুলটি করেছে একাডেমি সদস্যদের ভোট গণনাকারী প্রতিষ্ঠান প্রাইস ওয়াটার হাউস কুপার্স।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

অস্কারে ঘটে যাওয়া মারাত্মক ভুল নিয়ে যা বললেন ট্রাম্প

আপডেট টাইম : ১১:৪৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০১৭