ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা খাল খনন করতে চান স্বেচ্ছাসেবক লীগ নেতা, জামায়াত এমপির ডিও লেটার! উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা ওয়াশরুমের গোপন সুড়ঙ্গে লুকিয়েও রেহাই পেলেন না নায়িকা ববির স্বামী শুধু পাঠ্যবই নয়, খেলাধুলাতেও পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রী দেশের শীর্ষ ব্যবসায়িদের উপস্থিতিতে যে আশ্বাস প্রধানমন্ত্রীর বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তির বিষয়ে আগ্রহী তথ্যমন্ত্রী

ইন্টারনেট মাতাচ্ছে ‘ক্ষুদে ট্রাম্প’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৪:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৭
  • ৪৫৭ বার

বিশ্বে এখন সবচেয়ে আলোচিত ব্যক্তিটির নাম ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলেও তাকে নিয়ে ঠাট্টা-মশকরার শেষ নেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। নিজের কাজ ও লাগামহীন কথাবার্তার কারণে গণমাধ্যমের কাছেও হাসির পাত্রে পরিণত হয়েছেন ট্রাম্প। সংবাদ মাধ্যমগুলোও তাই কম যাচ্ছে না।

ট্রাম্প ও তার প্রশাসনের কয়েকজনকে নিয়ে বানানো নানা হাস্যরসাত্মক ভিডিওগুলো এখন জনপ্রিয়তা পাচ্ছে। কিছু ইন্টারনেট ব্যবহারকারী এক ধাপ এগিয়ে ছোট করে দিয়েছেন ট্রাম্পের আকার। ট্রাম্পের আকৃতি একদম ক্ষুদ্র বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশ করা হয়েছে বেশ কয়েকটি ছবি।

প্রায় ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতাসম্পন্ন ডোনাল্ড ট্রাম্প বিশ্বের অনেক নেতার তুলনায় বেশ খানিকটা লম্বা, এমনকি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার থেকেও ট্রাম্পের উচ্চতা এক ইঞ্চি বেশি। কিন্তু যে ছবিগুলো তৈরি করা হয়েছে তাতে ট্রাম্পকে অন্যদের তুলনায় ক্ষুদ্রাকৃতির এক শিশু হিসেবে দেখা যাচ্ছে।

ট্রাম্পের অফিশিয়াল এ ছবিগুলো ফটোশপের মাধ্যমে পরিবর্তন করা হয়েছে। রেডিট ব্যবহারকারীরা এখন জানতে চাইছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিক্রিয়া। তবে এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প এ ছবিগুলো দেখেছেন কিনা তা জানা যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা

ইন্টারনেট মাতাচ্ছে ‘ক্ষুদে ট্রাম্প’

আপডেট টাইম : ১১:৫৪:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৭