ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

গভীর রাতে মানুষ চলাফেরা করবে কিন্তু ছিনতাই হবে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩২:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৭
  • ৩৯০ বার

রাজধানীতে গভীর রাতে মানুষ রাস্তায় চলাফেরা করলেও ছিনতাইয়ের শিকার হবেন না- এমন পরিবেশ তৈরির জন্যই পুলিশ কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

সোমবার দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে ‘অপরাধমুক্ত সমাজ গঠনে তরুণ সমাজের ভূমিকা’ শীর্ষক এক সংলাপ অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

মো. আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ডিএমপি এমন পরিবেশ তৈরি করবে, ঢাকা মহানগরীতে গভীর রাতে মানুষ হেঁটে যাবে কিন্তু ছিনতাইয়ের শিকার হবে না। মেয়েরা স্কুল-কলেজ, কর্মস্থলে যাবে কিন্তু উত্যক্তের শিকার হবে না। আমরা তার অনেকটাই পরিবেশ সৃষ্টি করতে পেরেছি।

আমাদের চেষ্টা অব্যাহত আছে। ’

‘রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কাউকেই ছাড় দেওয়া হবে না’-এ কথা উল্লেখ করে ঢাকা মহানগরীর পুলিশপ্রধান বলেন, ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। শুধু গুলশান বা বনানী নয়, রাজধানীজুড়ে কয়েক হাজার ক্যামেরা বসানো হয়েছে। যাতে অপরাধ ঘটলে দ্রুত অপরাধীদের শনাক্ত করতে সুবিধা হয়।

ডিএমপি কমিশনার আরো জানান, জনগণের নিরাপত্তা দিতে গিয়ে এবং দায়িত্ব পালন করতে গিয়ে গত বছর ১৭ জন পুলিশ নিহত এবং ৫৫ জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে। আর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলায় দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা জঙ্গিদের হাতে প্রাণ দিয়েছেন।

অনুষ্ঠানে পুলিশের পক্ষ থেকে আরো জানানো হয়, রাজধানীতে ২২ লাখ ভাড়াটিয়া ফরম পৌঁছে দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ১২ লাখ ভাড়াটিয়ার তথ্য পুলিশের ডাটাবেজে জমা হয়েছে, যাতে প্রায় ৬০ লাখ মানুষের তথ্য রয়েছে পুলিশের কাছে। তাই কেউ অপরাধ করে যদি ঢাকা ছেড়ে পালিয়ে যায় তাকে দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে। আর এই বিষয়ে প্রত্যেক বাড়িওয়ালা এখন অনেক সচেতন হয়েছে। তারা পুরো যাচাই না করে কাউকে বাসা ভাড়া দিচ্ছে না।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশানার মো. মিজানুর রহমান, কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ কিরণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

গভীর রাতে মানুষ চলাফেরা করবে কিন্তু ছিনতাই হবে না

আপডেট টাইম : ১১:৩২:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৭