ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জনপ্রশাসনের এপিডি হচ্ছেন ইউসুফ হারুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭
  • ৩৩১ বার

ছয় দিন ধরে খালি পড়ে আছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদ ‘অ্যাপয়েন্টমেন্ট, পোস্টিং অ্যান্ড ডেপুটেশন’ (এপিডি) পদটি। জোর গুঞ্জন আছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-১ (অতিরিক্ত সচিব) শেখ ইউসুফ হারুন আসতে পারেন এই পদে।

এপিডির দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব সুবীর কিশোর চৌধুরী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব হওয়ায় পদটি শূন্য হয়।

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ এই পদে কে আসছেন, তা নিয়ে প্রশাসনের বিভিন্ন মহলে আলোচনা চলছে কদিন ধরে। প্রথম দিকে বেশি আলোচনায় ছিলেন ৮৬ ব্যাচের কর্মকর্তা অতিরিক্ত সচিব মো. আমিন। তার বাড়ি কিশোরগঞ্জে। জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামও চেয়েছিলেন মো. আমিন দায়িত্বটি পান।

কিন্তু একই ব্যাচের কর্মকর্তা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-১ শেখ ইউসুফ হারুন জনপ্রশাসনে বদলি হওয়ায় থিতিয়ে আসে আমিনকে নিয়ে আলোচনা। এখন এপিডি হিসেবে শেখ ইউসুফ হারুনের সম্ভাবনা প্রবল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূ্ত্র জানায়, ইউসুফ হারুনকে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। শেষমেশ তাকেই দেয়া হবে এপিডির দায়িত্ব। যেকোনো সময় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।

প্রশাসনে এপিডি পদের গুরুত্ব সম্পর্কে জানতে চাইলে একজন কর্মকর্তা জানান, এই শাখা থেকেই ক্যাডার কর্মকর্তাদের পদায়ন, বদলি, পদোন্নতিসহ সব ধরনের কার‌্যক্রমের প্রক্রিয়া সম্পন্ন হয়। সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) বৈঠকেও উপস্থিত থাকেন এপিডি। যদিও তিনি এসএসবির সদস্য নন, কিন্তু তাকে এর প্রস্তাব-সিদ্ধান্তসহ সব নথিপত্র সংরক্ষণ ও সাচিবিক দায়িত্ব পালন করতে হয়। এসএসবিকে সবকিছু বুঝিয়ে দিতে হয় তাকে। এসব কারণে প্রশাসনে গুরুত্বপূর্ণ পদ হিসেবে বিবেচিত এপিডি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনপ্রশাসনের এপিডি হচ্ছেন ইউসুফ হারুন

আপডেট টাইম : ১২:০৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭