ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

সাংবাদিক হত্যার ঘটনায় কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৭
  • ৪৫৬ বার

সিরাজগঞ্জে গুলিতে সাংবাদিক নিহতের ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সাংবাদিক হত্যায় মেয়রের জড়িত থাকার প্রমাণ মিললে অবশ্যই তাকেও গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি।

শনিবার রাজধানীর মহাখালীতে আইপিএইচ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি

বলেন, সরকার সন্ত্রাস ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। হত্যাকাণ্ডে যত বড় শক্তিশালী কিংবা প্রভাবশালীই জড়িত থাকুক না কেন অবশ্যই তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। সাংবাদিক হত্যার ঘটনায় জড়িতদেরই পুলিশ গ্রেফতার করছেন বলেও দাবি করেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, হলি আর্টিসান ও শোলাকিয়া হামলায় কারা জড়িত তা আজ শনাক্ত হয়েছে। দেশি-বিদেশি চক্রান্তে এ দেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অপচেষ্টা হয়েছে। আজকে দেশের মানুষ ঐক্যবদ্ধ বলেই জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী সফল হয়েছে।

প্রসঙ্গত, সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মীরুর ব্যক্তিগত শটগানের গুলিতে গত বৃহস্পতিবার আহত হন স্থানীয় সাংবাদিক আব্দুল হাকিম শিমুল। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মারা যান।

শিমুল মারা যাওয়ার পর পুলিশের সহায়তায় পালিয়েছেন মেয়র মীরু বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ-৬ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ও সাবেক শিল্প উপমন্ত্রী হাসিবুর রহমান স্বপন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

সাংবাদিক হত্যার ঘটনায় কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ১১:৫৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৭