ঢাকা ১১:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

গরসাচকে সুপ্রিম কোর্টের বিচারপতি মনোনয়ন দিলেন ট্রাম্প

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭
  • ৫৯৮ বার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে মনোনয়ন দিয়েছেন ফেডারেল আপিল কোর্টের বিচারপতি নেইল গরসাচকে।

সিনেট থেকে এ বিষয়টি নিশ্চিত হওয়ার পরেই গরসাচ বিচারপতি পদে দায়িত্ব গ্রহণ করবেন।

তবে এই মনোনয়নের বিষয়ে শীর্ষস্থানীয় এক ডেমোক্রেট নেতা বলেছেন, সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ জায়গা। এখান থেকেই গর্ভপাত, লিঙ্গ, বন্দুক নিয়ন্ত্রণ আইন, অভিবাসী নীতিসহ অনেক স্পর্শকাতর বিষয়ে শেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।এই স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে গরসাচ কতটা করতে পারেন এ নিয়ে সংশয় রয়েছে।

তবে প্রেসিডেন্ট ট্রাম্প গরসাচকে একজন চমৎকার বুদ্ধিসম্পন্ন, আইনি শিক্ষায় দক্ষ এবং সংবিধান অনুযায়ী ব্যাখ্যা প্রদানসহ আরও বেশ কিছু বিষয়ে অভিজ্ঞ বলে দাবি করেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় হোয়াইট হাউসে গরসাচের মনোনয়ন ঘোষণা করা হয়। তার মনোনয়নের পর পরেই সুপ্রিম কোর্টের বাইরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এদিকে মনোনয়ন পাওয়ার পর গরসাচ বলেছেন, ‘আমি সম্মানিত এবং বিনীত।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

গরসাচকে সুপ্রিম কোর্টের বিচারপতি মনোনয়ন দিলেন ট্রাম্প

আপডেট টাইম : ১২:৩২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭