ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সচিব পদে রদবদল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০১৭
  • ৪৫১ বার

সচিব পদে বড় ধরনের রদবদল হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগে দুজন সচিব নিয়োগ, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুনকে অর্থ বিভাগের সিনিয়র সচিব পদে বদলি ও ছয়জনকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেয়াসহ ১৩ জনের দায়িত্বে পরিবর্তন আনা হয়।
বুধবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আলাদা আদেশ জারি করা হয়।
সদ্য ভাগ হওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগের মধ্যে জননিরাপত্তা বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে ড. কামাল উদ্দিন আহমেদকে। এর আগে তিনি স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের দায়িত্ব পেয়েছেন বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী।
এছাড়া হেদায়েতুল্লাহ আল মামুনকে অর্থ বিভাগের সিনিয়র সচিব করা হয়েছে। তিনি এতো দিন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। অন্যদিকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শুভাষীস বোসকে বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
আলাদা আদেশে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরীকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। এই পদের দায়িত্বে এসেছেন শ‌্যাম সুন্দর সিকদার। তিনি এতদিন তথ‌্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ছিলেন।
এদিকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুল হাসান খানকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজকে বাংলাদেশ কর্মকমিশন সচিবালয়ের সচিব করা হয়েছে।
আরেক আদেশে সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক শিরীন আখতারকে ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদা দেয়া হয়েছে।
এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. আসাদুল ইসলামকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, সমবায় অধিদফতরের নিবন্ধক মো. মফিজুল ইসলামকে বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইব্রাহীম হোসেন খানকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) সুবীর কিশোর চৌধুরীকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

সচিব পদে রদবদল

আপডেট টাইম : ১১:৩৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০১৭