ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

প্রকৃত মুক্তিযোদ্ধারা পাবেন ডিজিটাল সার্টিফিকেট ও আইডি কার্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০১৭
  • ৯৯২ বার

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, দেশব্যাপী প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম চলছে। যাচাই বাছাই শেষে প্রকৃত মুক্তিযোদ্ধাদের ডিজিটাল কোড সম্বলিত সার্টিফিকেট ও আইডি কার্ড দেয়া হবে। তিনি বলেন, এ লক্ষ্যে ইতোমধ্যে আট ধরনের ডিজিটাল কোড সম্বলিত সার্টিফিকেটের নমুনা প্রস্তুত করা হয়েছে।

মঙ্গলবার শরিয়তপুর জেলার গোসাইহাট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন শেষে এক মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের আওতায় এ কমপ্লেক্স নির্মাণ করা হয়।

প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিকভাবে তালিকাভুক্তকরণের অঙ্গীকার ব্যক্ত করে মন্ত্রী বলেন, ‘বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ভুয়া মুক্তিযোদ্ধাদের ভাগ বসানো কোনোভাবেই সহ্য করা হবে না।’ তিনি ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করতে উপজেলা যাচাই বাছাই কমিটিকে শক্ত অবস্থান গ্রহণ করে সততার সাথে কাজ করার আহ্বান জানান।

আলোচনাসভায় আরও বক্তব্য দেন, শরিয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহমুদ রেজা খান, বিশিষ্ট শিল্পপতি জেড এইচ শিকদার, শরিয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

প্রকৃত মুক্তিযোদ্ধারা পাবেন ডিজিটাল সার্টিফিকেট ও আইডি কার্ড

আপডেট টাইম : ১২:১২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০১৭