ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

কারাগার ভাঙার প্রস্তুতি নিচ্ছে বিএনপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০১৭
  • ৪১৫ বার

কারাগারে যেতে নয় বরং জেল ভাঙার জন্য নেতাকর্মীদের তৈরি হতে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ১৬ কোটি মানুষকে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে হবে। এখন জেলে যাওয়ার জন্য তৈরি হলে চলবে না, জেল ভাঙার জন্য তৈরি হতে হবে। আমাদের প্রস্তুতি নিতে হবে।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি। দলের সহসাংগঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলামের কারামুক্তির দাবিতে এই সমাবেশের আয়োজন করে ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী দল।

সংগঠনের সভাপতি শেখ মজিবর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, আবদুস সালামসহ অনেকে।

বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ভ্যানিটি ব্যাগ, প্যান্ট চুরি, ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের মামলা হচ্ছে। এগুলো করা হচ্ছে বিরাজনীতিকরণের জন্য। ওয়ান ইলেভেনের সময় মইনুদ্দিন, ফখরুদ্দিন করেছিল আর এখন করছে আওয়ামী লীগ।

তিনি আরো বলেন, গণতান্ত্রিক আন্দোলনের জন্য অনেক নেতাকর্মী জেলে আছেন। আমাদের প্রত্যেকের সাত আট বার করে জেলে যাওয়া হয়েছে গেছে। তিনি বলেন, এখন আর জেলে যেতে ভয় লাগে না। জেলে যাওয়ার জন্য আগে থেকেই তৈরি হয়ে আছি। মানসিকভাবে প্রস্তুতিও নিচ্ছি।

এ সময় নিজেদের মধ্যে ঝগড়া-বিবাদ বন্ধ করে সংগঠনকে শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ফখরুল। বলেন, ঝগড়া-বিবাদ বন্ধ করে নিজেদের ঐক্যর পাশাপাশি জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

সমাবেশে তেল-গ্যাস বন্দর রক্ষা কমিটির ডাকা হরতালে পুলিশের ভূমিকার সমালোচনা করেন ফখরুল। বলেন, তেল গ্যাস খনিজসম্পদ রক্ষা আন্দোলনের কিছু মানুষ রাস্তায় নেমেছেন। বৃদ্ধ মানুষকে পুলিশ পেটাচ্ছে। একজন সাংবাদিক ভাইকে নির্মমভাবে প্রহার করছে। এটাই এই সরকার সহ্য করতে পারছে না। তারা কোনো রকম ভিন্নমত সহ্য করতে পারে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

কারাগার ভাঙার প্রস্তুতি নিচ্ছে বিএনপি

আপডেট টাইম : ১২:২৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০১৭