ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ সাংবাদিকদের নির্যাতন করে না, মাঝে মধ্যে ধাক্কাধাক্কি লেগে যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০১৭
  • ৪৭৬ বার

পুলিশ সাংবাদিকদের নির্যাতন করে না। মাঝে মধ্যে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি লেগে যায়। বৃহস্পতিবারও তাই হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।

শুক্রবার বিকেলে মৌলভীবাজারের শমশেরনগর সিংরাউলী মাঠে দুদিনব্যাপী ‘শমশেরনগর প্রাক্তন ছাত্র পুনর্মিলনী ও পিঠামেলা-২০১৭’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষ এখন

ঘুরে দাঁড়িয়েছে। আইন-শৃংখলা পরিস্থিতি সঠিক না থাকলে উন্নয়নের চাকা বন্ধ হয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর জন্য অনেক ইনভেস্ট করেছেন। আমরা অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। অতীতের যেকোনও সময়ের চেয়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক ভালো।’

শমশেরনগর প্রাক্তন ছাত্র পুনর্মিলনী পরিষদের সভাপতি অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমানের সভাপতিত্বে এবং শামসুল হক মিন্টু ও তারেকুজ্জামান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দীন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দীন সিরাজ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, পুলিশের সাবেক এআইজি সৈয়দ বজলুল করিম, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ, মুক্তিযোদ্ধা আ. রহিম (দুদ মিয়া) প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পুলিশ সাংবাদিকদের নির্যাতন করে না, মাঝে মধ্যে ধাক্কাধাক্কি লেগে যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ১১:৪১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০১৭