ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

২ সাংবাদিককে পিটুনি: এএসআই ক্লোজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০১৭
  • ৫৭৩ বার

তেল-গ্যাস-বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা অর্ধদিবস হরতাল চলাকালে রাজধানীর শাহবাগে বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের দুই সংবাদকর্মীকে পিটিয়ে আহত করার ঘটনায় পুলিশের এএসআই এরশাদ মণ্ডলকে ক্লোজ করা হয়েছে।

এ ঘটনায় আহতরা হলেন, এটিএন নিউজের স্টাফ রিপোর্টার এহসান বিন দিদার ও ক্যামেরাম্যান আব্দুল আলীম। বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক এহসান বিন দিদার জানান, হরতালের সংবাদ কাভার করার জন্য তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছিলেন। এ সময় শাহবাগ থানার এএসআই এরশাদ মণ্ডলের নেতৃত্বে চার-পাঁচজন পুলিশ সদস্য তাদের ওপর হামলা চালায়। কি কারণে হামলা চালিয়েছিল তা তারা বুঝতে পারেননি।

হামলায় ক্যামেরাম্যানের চোখের ওপরের অংশ কেটে গেছে। ক্যামেরা ভেঙে গেছে। রিপোর্টারের হাত এবং পা ভেঙে গেছে। তারা এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।

এ ব্যাপারে শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, সেখানকার ভিডিও ফুটেজটি পর্যবেক্ষণ করে অভিযুক্ত এএসআই এরশাদ মণ্ডলকে ক্লোজ করে রাজারবাগ পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

২ সাংবাদিককে পিটুনি: এএসআই ক্লোজ

আপডেট টাইম : ১১:২৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০১৭