ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

স্কাউটের সংখ্যা বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০১৭
  • ৪৩৭ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ‘আমাদের ১৬ কোটি মানুষের দেশ। তাই আমাদের স্কাউটদের সংখ্যা আরও বাড়াতে হবে। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত, দু’টি করে কাব স্কাউট দল, দু’টি স্কাউট দল ও দু’টি রোভার স্কাউট দল চালু করতে হবে। স্কাউটিং এর মাধ্যমে ভবিষ্যত প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে আরও টেকসই ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে সরকার।’

গোপালগঞ্জের মানিকদহ অবাসিক এলাকায় সপ্তাহব্যাপী ১১ তম জাতীয় রোভার মুট উদ্বোধনকালে বৃহস্পতিবার একথা বলেন প্রধানমন্ত্রী। ‘শান্তিময় জীবন, উন্নত দেশ’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া সপ্তাহব্যাপী এই রোভার মুটে সার্ক এবং এশীয় প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশ থেকে আগত স্কাউটসহ প্রায় ১০ হাজার স্কাউট অংশ নিচ্ছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী প্রজন্মকে স্কাউটিংয়ের মাধ্যমে

দক্ষ মানবসম্পদে পরিণত করতে বাংলাদেশ স্কাউটসকে সার্বিক সহায়তাদানে আমাদের সরকার আরও কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণ করবে। এ জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে বাংলাদেশ স্কাউট’কে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। আমি আশা করি এই সহযোগিতা তারা করবেন।’

এর আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে বাংলাদেশ স্কাউটের সভাপতি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক সমন্বয়য়ক মো. আবুল কালাম আজাদ এবং বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার মোজাম্মেল হক খান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রীকে বাংলাদেশ স্কাউটস’র পক্ষ থেকে কুচকাওয়াজের মাধ্যমে অভিবাদন জানানো হয়। প্রধানমন্ত্রী কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন। স্কাউটদের পরিবেশনায় ডিসপ্লেও উপভোগ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্কাউটিং’এ মেয়েদের সম্পৃক্ততা বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন, ‘স্কাউটিং কার্যক্রমে মেয়েদের অংশগ্রহণ আরও বাড়াতে মেয়েদের সব শিক্ষা প্রতিষ্ঠানে ও সহশিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত গার্ল-ইন- স্কাউটিং ইউনিট চালু করতে হবে।’

অংশগ্রহণকারী স্কাউটদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা চেয়েছিলেন ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলতে। ইনশাল্লাহ আমরা তা পারবো। আর তোমরাই হবে জাতির পিতার সোনার বাংলাদেশ গড়ার সোনার সন্তান। যারা এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে।’

এই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় যাবেন এবং সেখানে তার বাসভবনে রাত কাটাবেন। শুক্রবার তিনি রাজধানীতে ফিরবেন। সূত্র: বাসস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

স্কাউটের সংখ্যা বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১১:২৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০১৭