ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

সংসদে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর তথ্য ডিসেম্বরেই ৯ কোটি ভোটারের হাতে স্মার্ট কার্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০১৭
  • ৩৭৬ বার

জাতীয় সংসদে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত এবং আইন ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, গত বছরের ২ অক্টোবর থেকে জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ চলমান রয়েছে। এটি চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শেষ হবে। এই সময়ের মধ্যে ৯ কোটি ভোটার পর্যায়ক্রমে তাদের জাতীয় পরিচয়পত্র পাবেন।
মঙ্গলবার সংসদের শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিন চট্টগ্রাম-১১ আসনের সরকার দলীয় এমপি এম আবদুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য দেন তিনি।
মন্ত্রী জানান, প্রথমে পর্যায়ক্রমে ঢাকা মহানগরীর ৮টি থানা নির্বাচন অফিস যথা, রমনা, উত্তরা, ক্যান্টনমেন্ট, ধানমন্ডি, গুলশান, লালবাগ, সবুজবাগ ও কোতায়ালী এলাকায় এবং কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে দেশের অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় এটি বিতরণ করা হবে। তৃতীয় পর্যায়ে ৬৪ জেলার সদর উপজেলাসমূহ এবং চতুর্থ পর্যায়ে সদর উপজেলা ব্যতীত অবশিষ্ট সকল উপজেলায় জাতীয় পরিচয়পত্র বিতরণ করার পরিকল্পনা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

সংসদে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর তথ্য ডিসেম্বরেই ৯ কোটি ভোটারের হাতে স্মার্ট কার্ড

আপডেট টাইম : ১১:৪৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০১৭