ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

বেলা ১১টায় আখেরি মোনজাত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭
  • ৪৬৫ বার

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত রোববার বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে অনুষ্ঠিত হবে। এ তথ্য জানিয়েছেন গাজীপুর জেলার পুলিশ সুপার হারুন-অর-রশিদ। শনিবার (২১ জানুয়ারি) দুপুরে শহীদ আহসান উল্যাহ মাস্টার স্টেডিয়ামে স্থাপিত জেলা পুলিশের কন্ট্রোল রুম সংলগ্ন মিডিয়া সেন্টারের সামনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

বিশ্ব ইজতেমার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে ৫ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। তুরাগ নদের তীরকে কেন্দ্র করে র‌্যাব, পুলিশ, এপিবিএন, গোয়েন্দা পুলিশ (ডিবি), সাদা পোশাকে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোট ১০ হাজার সদস্য কাজ করছেন। ইজতেমার পুরো এলাকায় নজরদারি রাখতে গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।

এবারের ইজতেমার প্রথম পর্বে ১৬টি জেলার মুসল্লিরা জেলাওয়ারী ২৭টি খিত্তায় অবস্থান গ্রহণ করেছিলেন। দ্বিতীয় পর্বের দেশের ১৭টি জেলার মুসল্লিরা ২৯টি খিত্তায় অবস্থান নিয়েছেন। বাকী ৩১ জেলার মুসল্লিরা আগামী বছর (২০১৮) ৫৩তম বিশ্ব ইজতেমায় শরীক হবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

বেলা ১১টায় আখেরি মোনজাত

আপডেট টাইম : ১১:৪৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭