ঢাকা ০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

অনলাইনে মুক্তিযুদ্ধের ৫ হাজার ছবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০১৭
  • ৫৭৩ বার

মুক্তিযুদ্ধের ৫ হাজার ছবি এখন অনলাইনে। মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ এই ছবিগুলো দেখার সুযোগ করে দিয়েছে। ছবিগুলো স্টক ফটোগ্রাফি আর্কাইভ, ম্যাগনাম, গেটি, এপি, হুলটন, ব্যাটম্যান, ম্যাজরিটি ওর্য়াল্ডসহ বিভিন্ন ফটোগ্রাফারের ব্যক্তিগত আর্কাইভ থেকে সংগ্রহ করা হয়েছে।

শুক্রবার এক সংবাদ বিঞ্জপ্তিতে বলা হয়, মুক্তিযুদ্ধে দেশি-বিদেশি ফটোগ্রাফার ও বিভিন্ন সংবাদ সংস্থা হাজারো ছবি তুলেছিলেন। এই ছবিগুলো মুক্তিযুদ্ধের ইতিহাসের জীবন্ত সাক্ষী।

পাকিস্তানিদের সংঘটিত বাঙালি গণহত্যা, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও অভিযান, শরণাথীদের করুণচিত্র, বঙ্গবন্ধু, বাঙালির রাজনৈতিক সংগ্রাম ও মুক্তিযুদ্ধে বিজয় এ রকম পাঁচ হাজার ছবি ফটোগ্রাফারের নাম ও মূল ক্যাপশনসহ অনলাইনে বিনামূল্যে প্রদর্শনের জন্য উন্মুক্ত করেছে মুক্তিযুদ্ধ ই- আর্কাইভ।

ছবিগুলোর কপিরাইট ও প্রদর্শনের অনুমতি সম্পর্কে মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ ট্রাস্টের পরিচালক সাব্বির হোসাইন বলেন, এই ছবিগুলোর কপিরাইটের মালিক মূল স্টক ফটোগ্রাফি। আর্কাইভগুলো বিনামূল্যে উন্মুক্ত প্রদর্শনের জন্য হাইরেজুলেশনে একটি নির্দিষ্ট প্রিভিউ সাইজ নির্ধারণ করে দেয়। মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ এই হাইরেজুলেশন প্রিভিউতে ছবিগুলো প্রদর্শন করে।

তিনি বলেন, ‘ বর্তমানে এ রকম ১৩০০ টি হাইরেজুলেশন ছবির প্রদর্শন আমরা অনলাইনে উন্মুক্ত করেছি, বাকিছবিগুলো প্রতিনিয়ত সংযোজন করা হচ্ছে।’

দেশি-বিদেশি ফটোগ্রাফার ও সংবাদমাধ্যমের তোলা মুক্তিযুদ্ধের এই হাইরেজুলেশন ছবিগুলো বিনামূল্যে দেখা যাবে মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ ট্রাস্টের ওয়েবসাইটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

অনলাইনে মুক্তিযুদ্ধের ৫ হাজার ছবি

আপডেট টাইম : ১১:৪৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০১৭