ঢাকা ০১:২১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০১৭
  • ৪০৯ বার

টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, বরিশাল, ভোলা ও শ্রীমঙ্গল অঞ্চলসহ রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া বিভাগ জানায়, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৩৩ মিনিটে ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬ টা ৪৩ মিনিটে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে

আপডেট টাইম : ১২:১৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০১৭