ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে নারীসহ চার রোহিঙ্গা আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩০:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০১৭
  • ৪৭৪ বার

Jpeg

বরিশাল নগরীর আমতলা মোড় এলাকা থেকে চার রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে দুই নারী রয়েছে। সোমবার ভোরে তাদের আটক করা হলেও রাতে সাংবাদিকদের জানায় পুলিশ।

আটকৃতরা হলেন, সৈয়দ হোসেন ও তার মেয়ে ইয়াসমিন, হোসেন আহমেদ ও তার বোন আমিনা খাতুন।

বরিশাল কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহ মোহাম্মাদ আওলাদ বলেন, নগরীর আমতালা এলাকায় চেকপোস্ট বসাই আমরা। সেখানে একটি অটোরিকশায় কিছু যাত্রীকে সন্দেহ হলে আমরা জিজ্ঞাসাবাদ করি। তারা বাংলায় কথা বলতে না পারায় আমাদের সন্দেহ হয়। তখন তারা জানায় তারা মিয়ানমারের নাগরিক। আশ্রয়ের জন্য বাংলাদেশে এসেছেন।

ওসি জানান, তাদের বিরুদ্ধে জিডি করেছে পুলিশ। আগামীকাল তাদের টেকনাফে রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রে পাঠানো হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, সম্প্রতি মিয়ানমারের সামরিক বাহিনীর নির্যাতনে টিকতে না পেরে দেশটির আরাকান প্রদেশ থেকে হাজার হাজার রোহিঙ্গা মুসলিম সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আসেন। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে সীমিত আকারে আশ্রয় দেয়া হলেও ব্যাপকহারে রোহিঙ্গ অনুপ্রবেশ ঠেকাচ্ছে বিজিবি ও কোস্টগার্ড।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বরিশালে নারীসহ চার রোহিঙ্গা আটক

আপডেট টাইম : ১১:৩০:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০১৭