ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

সরকারের দ্বিতীয় মেয়াদের তিন বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০১৭
  • ৪৭২ বার

মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদের তিন বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার গণভবনে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধানমন্ত্রীর বক্তব্য দেয়ার কথা রয়েছে। তার বক্তব্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী গত তিন বছরে তার সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরার পাশাপাশি জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় জাতির সামনে তুলে ধরবেন বলে জানা গেছে। গত বছরের ১২ জানুয়ারি সরকারের দুই বছর পূর্তিতেও জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার। যদিও বিএনপির নেতৃত্বাধীন জোট ওই নির্বাচনে অংশ নেয়নি। ২০১৪ সালের ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

সরকারের দ্বিতীয় মেয়াদের তিন বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেট টাইম : ১২:৫১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০১৭