ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তার কাছে গণতন্ত্র শিখতে হবে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০১৭
  • ৩৮৮ বার

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি এতিমের টাকা চুরি করেন, মামলা আদালতে হাজিরা না দিয়ে পালিয়ে বেড়ান। তার কাছ থেকে রাজনীতি শিখতে হবে না। গণতন্ত্র শিখতে হবে না।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

বিএনপির চেয়ারপরসন খালেদা জিয়া ক্ষমতায় যাওয়ার জন্য জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি করেছেন, মানুষ পুড়িয়ে মেরেছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন. ২০১৩ ও ২০১৪ সালে, ২০১৫ সালে একেক সময় বিএনপি নেত্রী খালেদা জিয়া আন্দোলনের নামে মানুষ হত্যা করেছে। মানুষের ওপর জুলুম করেছে। তার কাজ একটাই ছিল। ইলেকশন ঠেকাবে। তিনি নির্বাচন করতে দেবেন না। নিজেও নির্বাচন করবেন না। এই কথা বলে আন্দোলনের নামে মানুষ হত্যা শুরু করল।

প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সালে হত্যাযজ্ঞ করে নির্বাচন ঠেকাতে পারল না। এরপর ২০১৫ সালে আবার শুরু করল তাণ্ডব। কিন্তু সেসময় যখন জনগণ প্রতিহত করা শুরু করল, তখন তিনি জনগণের হাতে এই ধাক্কা খেয়ে অফিস ছেড়ে কোর্টে মামলায় হাজিরা দিয়ে ঘরে ফিরে গেলেন। কাজেই তার মুখে গণতন্ত্র মানায় না। যে মানুষ হত্যা করে এবং যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানায়, তাদের হাতে বা তাদের মুখে গণতন্ত্র সুরক্ষার কথা মানায় না। তারা সন্ত্রাসী, জঙ্গি, জঙ্গিবাদ উসকে দিচ্ছে। বাংলার জনগণই একদিন তাদের বিচার করবে। গণ-আদালতে এদের বিচার হবে।

খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘এতিমদের টাকা চুরি করে খেয়েছে। মামলায় হাজিরা দিতে যান না। একদিন যান তো দশ দিন যান না, পালিয়ে বেড়ান। ব্যাপারটা কী? এতেই তো ধরা পড়ে যায় যে চোরের মন পুলিশ পুলিশ। কাজেই তার কাছ থেকে আমাদের রাজনীতি শিখতে হবে না। বা গণতন্ত্র শিখতে হবে না। সেটা কোনোদিন বাংলাদেশের মানুষ মেনে নেবে না।’

এর আগে বঙ্গবন্ধুর কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এ দেশের মানুষ না খেয়ে থাকবে না। প্রত্যেকের আশ্রয়-চিকিৎসা-শিক্ষা নিশ্চিত হবে। বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। বর্তমান আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করে চলেছে।

প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের কারাগারে বন্দী বঙ্গবন্ধুকে ফাঁসি দিতে চেয়েছিল ইয়াহিয়া, কিন্তু এ দেশের মানুষের বীরত্ব আর বিশ্বজনমতের চাপের কাছে নতি স্বীকার করে তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল।

পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এরপর হত্যা, ক্যু আর ষড়যন্ত্রের রাজনীতি শুরু হলো। জিয়া্উর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে অসাংবিধানিক শাসন কায়েম করে। যে পাকিস্তানিরা দেশের প্রত্যন্ত অঞ্চল পর‌্যন্ত গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে, বাংলাদেশের কিছু কুলাঙ্গার তাদের পথ দেখিয়ে নিয়েছিল। সেই যুদ্ধাপরাধীরা অনেকে কারাগারে ছিল, জিয়াউর রহমান তাদের মুক্ত করে দিল।

প্রধানমন্ত্রী বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, জাতিসংঘে গিয়ে গিয়েছিল জনমত গড়ে তুলতে, তাদের এমপি-মন্ত্রী বানিয়েছিল। তাদের গাড়িতে বাংলাদেশের পতাকা তুলে দিয়েছিল।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, তার আমলে ১৯টি ক্যু হয়েছিল। কারফিউ দিয়ে দেশ চালান তিনি। মানুষের চলার স্বাধীনতা ছিল না। মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল। একদিকে সামরিক বাহিনী হত্যা করে, আর একদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরে নিয়ে হত্যা করা হয়।

পঁচাত্তরের পর যারা ক্ষমতায় গিয়েছে তারা ভোগের রাজধানী করেছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, তারা ক্ষমতায় গিয়ে অর্থবিত্ত গড়েছে। অথচ বঙ্গবন্ধুর কী স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন। এদেশ বিশ্বসভায় মাথা উঁচু করে চলবে। পঁচাত্তরের পর জাতিকে মাথা উঁচু করে চলতে দেয়া হয়নি।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বেঁচে থাকলে ২৫-৩০ বছর আগে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হতো। বাংলাদেশের মানুষ উন্নত জীবন পেত। উন্নত জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াত।

বাংলাদেশের মানুষ কোনো অন্যায় মেনে নেয়নি মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার ২১ বছর পর আওয়ামী লীগকে ক্ষমতায় বসায়। আওয়ামী লীগ বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছে। আজ কেউ ক্ষুধার জ্বালায় আর্তচিৎকার করে না। আজ হতদরিদ্ররা বিনা পয়সায় খাবার পায়। ঘর পাচ্ছে। আগামী দিনে প্রত্যেককে ঘর করে দেয়া হবে। মানুষ আজ চিকিৎসা পায়। মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌছে দিয়েছি। সবার শিক্ষা নিশ্চিত করা হচ্ছে।

সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরী, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান, যুবলীগ সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তার কাছে গণতন্ত্র শিখতে হবে না

আপডেট টাইম : ১২:২৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০১৭