ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

মুক্তিযোদ্ধাদের ভুলে দেশ পিছিয়ে গেছে : আমু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০২:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০১৭
  • ৪১৭ বার

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পরে যারা ক্ষমতায় বসেছিল, তারা কেউ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জাতির কাছে তুলে ধরেনি। এমনকি মুক্তিযোদ্ধারাও তখন জয়বাংলা বাদ দিয়ে বাংলাদেশ জিন্দাবাদ বলে স্লোগান দিয়েছেন। যার ফলে স্বাধীনতা বিরোধী নিজামী-মুজাহিদের গাড়িতে জাতীয় পতাকা উঠেছিল। এখন মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল ক্ষমতায় তাই, `নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে’।

আজ শনিবার সকালে ঝালকাঠির নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অসহায় মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ভাতা বিতরণ অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এসব কথা বলেন।

মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে শিল্পমন্ত্রী বলেন, স্বাধীনতার ৪৫ বছর পার হলেও মুক্তিযোদ্ধারা তাদের পরিবারের কাছে পর্যন্ত মুক্তিযুদ্ধের ইতিহাস বলেননি। সন্তানদের নিয়ে বসে কখনো যুদ্ধক্ষেত্রে কিভাবে যুদ্ধ করেছেন, তা জানাননি। এ কারণেই আজ মুক্তিযোদ্ধার সন্তানরাও বিপদগামী। মুক্তিযোদ্ধাদের ভুলের কারণেই আজ জাতি পিছিয়ে আছে। তারা যদি সঠিক পথে চলতো, তা হলে অনেক আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হতো।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সেকান্দার আলী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো. মোফাজ্জেল হোসেন চৌধুরী। চেক বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধঅরণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইউনুস লস্কর। পরে শিল্পমন্ত্রী অসহায় ১৩০ জন মুক্তিযোদ্ধাকে ছয় লাখ ২৭ হাজার টাকা সরকারি অনুদানের চেক তুলে দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

মুক্তিযোদ্ধাদের ভুলে দেশ পিছিয়ে গেছে : আমু

আপডেট টাইম : ০৮:০২:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০১৭