রবিবার বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হওয়া এ সেবার মাধ্যমে অর্থ পাঠাতে প্রাপকের মোবাইল নাম্বার বা ব্যাংক হিসাব নাম্বার আলাদাভাবে প্রবেশ করানোর প্রয়োজন হবে না। শুধু প্রাপকের বাংলা কিউআর কোড স্ক্যান করে প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের পরই লেনদেন সম্পন্ন করা যাবে। ফলে ব্যক্তিপর্যায়ে ডিজিটাল অর্থ স্থানান্তর আরও সহজ ও সুবিধাজনক হবে।
বাংলা কিউআরে পিটুপি সেবা দৈনন্দিন লেনদেনে নগদ অর্থের ওপর নির্ভরতা কমাতে এবং ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়াতে সহায়ক হবে। এ উদ্যোগ দেশের পেমেন্ট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক করার পাশাপাশি ক্যাশলেস লেনদেনের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে
Reporter Name 




















