ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

‘মিস অ্যান্ড মিসেস ডাক্তার’ প্রতিযোগিতায় বিজয়ী কানিজ ছোঁয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৭:১৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৭২ বার

চিকিৎসাক্ষেত্রে নারী চিকিৎসকদের মেধা, যোগ্যতা ও অবদানকে সম্মান জানাতে জমকালো আয়োজনে রাজধানীর হোটেল লে মেরিডিয়ানে অনুষ্ঠিত হলো ‘মিস অ্যান্ড মিসেস ডাক্তার সিজন ১’। জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন ডা. কানিজ ছোঁয়া। প্রথম রানারআপ মেডিকেল শিক্ষার্থী নাবিলা তোরা এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন ডা. রিফা তামান্না।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার। তাঁদের বক্তব্যে নারী চিকিৎসকদের পেশাগত দক্ষতা, মানবিক মূল্যবোধ এবং সমাজ গঠনে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করা হয়।

ব্যতিক্রমী এ আয়োজনের পরিকল্পনা, পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ‘দ্য রিস্ট্রেইন’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. হাসান মাহমুদ। তাঁর সঙ্গে সার্বিক সমন্বয় ও ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন ‘দ্য রিস্ট্রেইন’-এর কো-অর্ডিনেটর ডা. সোহা। পাশাপাশি পুরো আয়োজনের পরিচালনা ও মঞ্চ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ‘বি হ্যাপি এন্টারটেইনমেন্ট’-এর শো ডিরেক্টর সাকিব সনেট।

এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করেন মেধাবী ও প্রতিভাবান নারী চিকিৎসকেরা। প্রতিযোগিতার বিভিন্ন পর্বে তাঁরা নিজেদের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব, সৃজনশীলতা ও স্বতন্ত্র প্রতিভার স্বাক্ষর রাখেন।

আয়োজক সংশ্লিষ্টরা জানান, নারী চিকিৎসকদের পেশাগত দক্ষতা, মেধা, সৌন্দর্য, নেতৃত্বগুণ ও বহুমুখী প্রতিভাকে সম্মান জানাতে ব্যতিক্রমী আয়োজন ‘মিস অ্যান্ড মিসেস ডাক্তার সিজন ১’ অনুষ্ঠিত হয়। বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল চিকিৎসাসেবায় নিয়োজিত নারী চিকিৎসকদের পেশাগত সাফল্যের পাশাপাশি তাঁদের ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও সৃজনশীলতাকে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা। চিকিৎসাক্ষেত্রে এবং এর বাইরেও তাঁদের অসামান্য অর্জন ও অবদানকে স্বীকৃতি জানানোই ছিল এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

আয়োজকদের মতে, চিকিৎসাসেবার মতো দায়িত্বপূর্ণ ও ব্যস্ত পেশায় নিয়োজিত থেকেও নারী চিকিৎসকেরা তাঁদের নিজস্ব মেধা, ব্যক্তিত্ব ও প্রতিভার মাধ্যমে কীভাবে স্বমহিমায় উজ্জ্বল হয়ে উঠতে পারেন, ‘মিস অ্যান্ড মিসেস ডাক্তার সিজন ১’ তারই একটি অনন্য উদাহরণ। এই আয়োজন নারী চিকিৎসকদের আত্মবিশ্বাস, আত্মপ্রকাশ ও এগিয়ে চলার পথে নতুন অনুপ্রেরণা জোগাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, আকর্ষণীয় র‍্যাম্প ওয়াক এবং জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনটির সমাপ্তি হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, চিকিৎসক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

‘মিস অ্যান্ড মিসেস ডাক্তার’ প্রতিযোগিতায় বিজয়ী কানিজ ছোঁয়া

আপডেট টাইম : ১১:০৭:১৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬