ঢাকা ১০:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

বই বিতরণে অর্থ আদায়ের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪২:৩২ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০১৭
  • ৪০৯ বার

নীলফামারঃ নীলফামারীর সৈয়দপুর উপজেলায় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে পাঠ্যবই বিতরণের অভিযোগ উঠেছে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দাবি সেশন ফি হিসেবে তাঁরা অর্থ আদায় করছেন। আর এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি ম্যানেজিং কমিটির। বছরের প্রথমদিনে দেশজুড়ে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হলেও সাবডিনেট কলোনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের কাছ থেকে ১৫০ টাকা করে আদায় করার অভিযোগ উঠেছে। আজ সোমবার সকালে সাংবাদিকের কাছে শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযোগ করেন, টাকা না দিলে শিক্ষার্থীদের বই দেওয়া হয়নি। তাঁরা বলেন, টাকা নিলেও স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কোনো রশিদ পর্যন্ত দেয়নি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সরকার কবির উদ্দিন ইউনুস জানান, কমিটিকে না জানিয়েই কোনো আলোচনা ছাড়াই প্রধান শিক্ষক একক সিদ্ধান্তে ছাত্রীদের কাছ থেকে বিনা রশিদে অর্থ আদায়ের প্রশ্ন আসে না।

এ প্রসঙ্গে নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলিপ কুমার বণিক জানান, বিনামূল্যের পাঠ্য বই বিতরণের সময় কোনো অর্থ আদায়ের নিয়ম নেই। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

বই বিতরণে অর্থ আদায়ের অভিযোগ

আপডেট টাইম : ১১:৪২:৩২ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০১৭