ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে যত কৌশল বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি ভারতের সঙ্গে গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার, হবিগঞ্জের ডিসিকে বদলী এনআইডি কার্ড থাকলেই তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ নির্ধারণ করলো সরকার সংসদে শব্দচয়ন ও আচরণ নিয়ে স্পিকারের সতর্কবার্তা এসপি জাহাংগীরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা ‘‌..স্যার, ডিসেম্বরে জীবন-মরণ বাজি, জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’ এক কিশোরীর বিয়ের অনুষ্ঠানে রান্না হয়েছিল ৬ ডেক খাবার, অন্যটির অভিভাবক উধাও চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান কৃষিঋণ বিতরণে ২৭ শতাংশ প্রবৃদ্ধি, খেলাপি কমেছে ৫ শতাংশ

সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৩:০০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ৬৬ বার

সরকারের অনুমোদন পেলে প্রয়োজনে ক্রসফায়ার করতেও পুলিশ পিছপা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকার গুরুত্ব তুলে ধরে নাগরিকদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন আইজিপি।

মো. আলী হোসেন ফকির বলেন, সমাজে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশের প্রয়োজন রয়েছে। স্বাধীনতা ভোগ করার অর্থ এই নয় যে, যে কেউ নিজের ইচ্ছামতো কর্মকাণ্ড চালাতে পারবেন।

এ সময় আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি যেকোনো ঘটনায় পুলিশের ওপর দায় চাপানোর প্রবণতারও সমালোচনা করেন।

দেশের পাড়া-মহল্লায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে আইজিপি অভিযোগ করেন, মাদক কারবারের সঙ্গে পতিত আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি পুলিশের কিছু সদস্যও জড়িত রয়েছেন।

পুলিশের অভ্যন্তরে শৃঙ্খলা রক্ষায় নেওয়া পদক্ষেপের কথা জানিয়ে তিনি বলেন, গত দুই মাসে বিভিন্ন অভিযোগে ২৭ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

আইজিপি বলেন, শেখ হাসিনা কবে দেশে আসবেন এটা পুলিশের বিষয় নয়। তবে দেশে কেউ কোনও ধরনের অস্থিরতা তৈরি করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে যত কৌশল

সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

আপডেট টাইম : ১১:৫৩:০০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬