ঢাকা ০৫:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে যত কৌশল বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি ভারতের সঙ্গে গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার, হবিগঞ্জের ডিসিকে বদলী এনআইডি কার্ড থাকলেই তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ নির্ধারণ করলো সরকার সংসদে শব্দচয়ন ও আচরণ নিয়ে স্পিকারের সতর্কবার্তা এসপি জাহাংগীরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা ‘‌..স্যার, ডিসেম্বরে জীবন-মরণ বাজি, জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’ এক কিশোরীর বিয়ের অনুষ্ঠানে রান্না হয়েছিল ৬ ডেক খাবার, অন্যটির অভিভাবক উধাও চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান কৃষিঋণ বিতরণে ২৭ শতাংশ প্রবৃদ্ধি, খেলাপি কমেছে ৫ শতাংশ

সাইবার সুরক্ষাসহ গণমাধ্যম-সংশ্লিষ্ট আইন সংশোধন হচ্ছে: তথ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ৭০ বার

সাইবার সুরক্ষা আইনসহ গণমাধ্যম-সংশ্লিষ্ট অন্যান্য প্রয়োজনীয় আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। গণমাধ্যমকর্মী, প্রশাসন ও সাধারণ মানুষের সমান সুরক্ষা নিশ্চিত করতে স্টেকহোল্ডার, টেলিভিশন চ্যানেলের মালিক ও পত্রিকার সম্পাদকদের সঙ্গে আলোচনা করে যুগোপযোগী ও টেকসই নীতিমালা প্রণয়নের কাজ এগিয়ে চলছে বলেও জানান তিনি।

বুধবার (২১ অক্টোবর) রাতে নিজের নির্বাচনী এলাকা ভোলা সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

আন্দালিভ রহমান বলেন, ‘সাইবার সিকিউরিটি থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় আইন আমরা সংশোধন করার উদ্যোগ নিয়েছি। এই প্রক্রিয়া আরও কার্যকর ও যুগোপযোগী করতে স্টেকহোল্ডার, বিভিন্ন টিভি চ্যানেলের মালিক ও পত্রিকা সম্পাদকদের সঙ্গে বসে আলোচনা করা হচ্ছে।’

তিনি বলেন, এমনভাবে একটি টেকসই নীতিমালা প্রণয়ন করতে চান, যাতে গণমাধ্যমকর্মী, প্রশাসন এবং সাধারণ মানুষ সবাই সমানভাবে সুরক্ষা পান। আইন সংশোধনের এই কার্যক্রম চলমান রয়েছে। অচিরেই এ বিষয়ে আরও ইতিবাচক ও ফলপ্রসূ পরিবর্তন দেখা যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ভোলা সদরের মোট ২৯টি পূজামণ্ডপে ২৯ লাখ টাকা ব্যক্তিগত অনুদান দিয়েছেন তথ্যমন্ত্রী। বুধবার রাতভর তিনি জেলা শহরের বিকাশ মজুমদার বাড়ির পূজামণ্ডপ, অনুজকাহালী লেনের পূজামণ্ডপ, মদনমোহন মন্দির, ওয়েস্টার্ন পাড়ার শতদল বিকাশ ক্লাবসংলগ্ন পূজামণ্ডপ, মিহিরলাল সাহার বাড়ির পূজামণ্ডপ, লক্ষ্মী গোবিন্দ মন্দির, বাপ্তা মহাজনের পোল পূজামণ্ডপ, বাপ্তা শক্তি সংঘ পূজামণ্ডপ এবং সার্কুলার রোড পূজামণ্ডপসহ মোট নয়টি মন্দির পরিদর্শন করেন।

এ সময় তথ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) স্থানীয় নেতাকর্মী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উৎসব ঘিরে নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক

সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান বলেন, সনাতন ধর্মাবলম্বীরা এবার অত্যন্ত আনন্দের সঙ্গে ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে তাদের ধর্মীয় উৎসব পালন করছেন। হিন্দু, মুসলমানসহ দেশের সব নাগরিক এখন পর্যাপ্ত নিরাপত্তা পাচ্ছেন—এটি অত্যন্ত আনন্দের বিষয়।

শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান তিনি। পূজা কমিটির নেতাদের বরাতে তথ্যমন্ত্রী আরও জানান, এবার পূজা চলাকালে ভোলায় কোথাও কোনো নিরাপত্তার শঙ্কা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সাংবাদিক হত্যার বিচার প্রচলিত আইনেই হবে

সম্প্রতি নেত্রকোনায় এক সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, কেবল সাংবাদিক বা নির্দিষ্ট কোনো পেশাজীবী নয়—রাষ্ট্রীয় আইনের ব্যত্যয় ঘটিয়ে অপরাধমূলক ঘটনা ঘটলে তা প্রচলিত আইন অনুযায়ীই বিচার করা হবে।

ভোলা জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অসীম কুমার সাহা বাসসকে জানান, তথ্যমন্ত্রী ও জেলার স্থানীয় সংসদ সদস্যদের কঠোর তদারকি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তার কারণে এবার জেলার ১১৮টি পূজামণ্ডপে ভক্তরা নির্বিঘ্নে পূজার্চনা করতে পেরেছেন।

অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখায় জেলা পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান, তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অসীম কুমার সাহা।

সূত্র: বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে যত কৌশল

সাইবার সুরক্ষাসহ গণমাধ্যম-সংশ্লিষ্ট আইন সংশোধন হচ্ছে: তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ০১:৫০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬