ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনতা দিবস কবে জানে না শতকরা ৫৬ ভাগ মানুষ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০১৬
  • ৪১৩ বার

যাদের প্রশ্ন করা হয়েছিল তাদের মধ্যে ৫৬ শতাংশই বলতে পারেনি স্বাধীনতা দিবস কবে। ৪০ শতাংশ জানে না ১৯৭১ সালের ২৫ মার্চ কী ঘটেছিল।

বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধার নামও বলতে পারেনি ৫৪ শতাংশ। উত্তরদাতার নিজের এলাকায় মুক্তিযুদ্ধের সময় কী কী ক্ষতি হয়েছিল তা বিস্তারিত বলতে পারেনি প্রায় ৮৪ শতাংশ উত্তরদাতা। ‘১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক গণহত্যার সময় ব্যবহৃত বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ’ প্রকল্পের প্রভাব মূল্যায়ন সমীক্ষায় এ চিত্র উঠে এসেছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এই সমীক্ষা পরিচালনা করে।

মহান শহীদদের স্মরণে দেশের বধ্যভূমিগুলো সংরক্ষণের লক্ষ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় দেশে কয়েক হাজার বধ্যভূমি থেকে ৩৫টি বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ করে। প্রকল্পটি ২০০২ সালের জুলাই মাসে শুরু হয়ে শেষ হয় ২০০৮ সালের জুলাই মাসে।

যে উদ্দেশ্যে এসব স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছে তার সফলতা কতখানি এবং ওই এলাকার যুবসমাজের মানসপটে এ কর্মসূচি কী প্রভাব ফেলছে তার অবস্থা মূল্যায়ন করার জন্যই এই সমীক্ষা পরিচালিত হয়। দেশের বিভিন্ন স্থানের বধ্যভূমিতে নির্মিত ৩৫টি স্মৃতিস্তম্ভের মধ্যে ১২টি স্মৃতিস্তম্ভ এলাকায় সরেজমিনে এ সমীক্ষা পরিচালিত হয়। ৫৭৬ জন উত্তরদাতার কাছ থেকে প্রশ্নমালার মাধ্যমে মুখোমুখি সাক্ষাত্কার গ্রহণ করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর তত্ত্বাবধানে এই সমীক্ষা পরিচালিত হয়েছে। সম্প্রতি এই প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে।

এতে দেখা যায়, আমাদের স্বাধীনতা দিবস কবে এই প্রশ্নে ২৬ মার্চের কথা বলতে পেরেছেন মাত্র ৪৩.৬ শতাংশ উত্তরদাতা। ৫৬ শতাংশ উত্তরদাতা এই প্রশ্নের উত্তর জানেন না বা ভুল উত্তর দিয়েছেন। আর বিজয় দিবস কবে এ প্রশ্নের জবাবে ৬৮.৬ শতাংশ ১৬ ডিসেম্বরের কথা বললেও জানেন না বলেছেন ২৩.৫ শতাংশ। ভুল উত্তর অর্থাৎ ২৬ মার্চের কথা বলেছেন ৩.১ এবং ২১ ফেব্রুয়ারির কথা বলেছেন ৪.২ শতাংশ।

উত্তরদাতাদের বেশির ভাগ অর্থাৎ ৫২ শতাংশ উত্তরদাতা মুক্তিযুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠদের সম্পর্কে জানেন না বা কেন তাঁদের বীরশ্রেষ্ঠ বলা হয় তা জানেন না। সমীক্ষায় অংশগ্রহণকারী ৫৭৬ জন উত্তরদাতার মধ্যে মাত্র চারজন (০.৭%) উত্তরদাতা সঠিকভাবে সাত বীরশ্রেষ্ঠের নাম বলতে পেরেছেন। আর ৩১০ জন অর্থাৎ ৫৪ শতাংশ উত্তরদাতা একজন বীরশ্রেষ্ঠের নামও বলতে পরেননি।

১৯৭১ সালের ২৫ মার্চ কী হয়েছিল তা জানেন না ৪০.৪ শতাংশ উত্তরদাতা। অপারেশন সার্চলাইট বা অপারেশন শুরুর কথা বলেছেন ৪২.৭ শতাংশ। গণহত্যা বলেছেন ৬.১ শতাংশ। স্বাধীনতা বলেছেন ৩.১ শতাংশ। বিহারিরা হামলা করেছিল বলেছেন ৫.৯ শতাংশ। ০.৭ শতাংশ শেখ মুজিবকে ধরে নিয়ে গিয়েছিল ও ০.৩ শতাংশ বলেছেন পাকিস্তানিরা এসেছিল।

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর কী হয়েছিল এ প্রশ্নের জবাবে সরাসরি জানি না বলেছেন ৬০.৮ শতাংশ উত্তরদাতা। আর বুদ্ধিজীবী হত্যার কথা বলেছেন ২৬ শতাংশ উত্তরদাতা।

৬৬.২ শতাংশ সঠিকভাবে বলতে পেরেছেন যে ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছিলেন।

মহান মুক্তিযুদ্ধের সময় উত্তরদাতার এলাকায় কী কী ক্ষতি হয়েছিল তা বিস্তারিত বলতে পারেননি প্রায় ৮৪ শতাংশ উত্তরদাতা।

বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হলেও এই এলাকার সঙ্গে জনগণের যোগাযোগ বা যাতায়াত বৃদ্ধি পায়নি বলে অভিমত ব্যক্ত করেছেন ৫০ শতাংশ উত্তরদাতা। তাঁরা বলেছেন, স্মৃতিস্তম্ভ দেখার জন্য সরকারিভাবে কেউ পরিদর্শনে আসে না এবং স্মৃতিস্তম্ভ নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয় না। প্রায় ৬৫ শতাংশ উত্তরদাতা বলেছেন, এই স্মৃতিস্তম্ভ রক্ষায় কোনো নিরাপত্তাব্যবস্থা নেই। প্রায় ৬৩ শতাংশ উত্তরদাতা মনে করেন স্মৃতিস্তম্ভটি ও এর আশপাশের স্থানগুলো অপরিচ্ছন্ন। ৬২ শতাংশ উত্তরদাতা বলেছেন, স্মৃতিস্তম্ভগুলোতে মানুষজন নেশা করে।

স্মৃতিস্তম্ভ স্মরণীয় করে রাখার জন্য আর কী কী ব্যবস্থা গ্রহণ করা উচিত—এ প্রশ্নে বেশির ভাগ উত্তরদাতা মনে করেন, বাগান এবং আলোকসজ্জা করা উচিত, পার্ক তৈরি করা উচিত, নিরাপত্তা বৃদ্ধি করা উচিত ও স্মৃতিজাদুঘর ও লাইব্রেরি করা উচিত।

৬৬.২ শতাংশ উত্তরদাতা মা-বাবা, ভাইবোন, দাদা-দাদি ও আত্মীয়স্বজনের কাছ থেকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জেনেছেন। ৭ শতাংশ উত্তরদাতা বই-পুস্তক, রেডিও-টিভি, শিক্ষকদের কাছে শুনেছেন।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন ২৮৫ জন নারী ও ২৯১ জন পুরুষ। উত্তরদাতাদের ৪৫.৪ শতাংশ ১৬ থেকে ২৯ বছর বয়সী, ৩৭.৩ শতাংশ ৩০ থেকে ৫৯ বছর বয়সী এবং প্রায় ১৭ শতাংশ ৬০ বছর ঊর্ধ্ব বয়সী। উত্তরদাতার প্রায় ১৩ শতাংশ নিরক্ষর। বেশির ভাগ উত্তরদাতা সর্বনিম্ন পঞ্চশ শ্রেণি পর্যন্ত ও সর্বোচ্চ স্নাতকোত্তর পর্যন্ত পড়ালেখা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্বাধীনতা দিবস কবে জানে না শতকরা ৫৬ ভাগ মানুষ

আপডেট টাইম : ০১:২২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০১৬