ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

থার্টিফার্স্ট নাইটে নিরাপত্তা নিয়ে শংকা নেই : ডিএমপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০১৬
  • ৩৬১ বার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, থার্টিফার্স্ট নাইটে নিরাপত্তা নিয়ে শংকিত হওয়ার কোন কারণ নেই। প্রশাসন তৎপর আছে। রাজধানী নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। কারও বা কোনো জঙ্গি সংগঠনের হামলা করার কোনো সুযোগ নেই। কারণ পোশাকে ও সাদা পোশাকে ১০ হাজার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তায় তৎপর থাকবে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই অনুরোধ করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৩১ ডিসেম্বর রাতে দশ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। সাদা পোশাকেও থাকবেন নিরাপত্তার বাহিনীর সদস্যরা। ওইদিন সন্ধ্যা ৬টার পর গুলশান এলাকায় প্রবেশের দুটি পয়েন্ট থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যার পর শিক্ষার্থী ও শিক্ষক ছাড়া কাউকে ঢুকতে দেয়া হবে না। পরিচয়পত্র দেখাতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

থার্টিফার্স্ট নাইটে নিরাপত্তা নিয়ে শংকা নেই : ডিএমপি

আপডেট টাইম : ১২:৩১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০১৬