ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পে-স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার
সরকারি কর্মচারীদের জন্যে জাতীয় বেতন স্কেল-২০২৬ এ ভাতার হার ও প্রাপ্যতার বিষয়ে সরকার বিস্তারিত নির্দেশনা দিয়েছে। নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ এবং চিকিৎসা ভাতা ৬ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে। একই সঙ্গে, নতুন বেতন কাঠামোতে প্রথমবারের মতো সব স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীকে মোবাইল ফোন ভাতার আওতায় আনা হয়েছে। তবে প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োজিত সব কর্মচারী নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না। গেজেটে কয়েকটি শ্রেণির সরকারি চাকরিজীবীকে এর আওতার বাইরে রাখা হয়েছে।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ১৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে অর্থ মন্ত্রণালয় ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ জারি করেছে। এর মাধ্যমে ১ জুলাই ২০২৬ থেকে জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর পরিবর্তে ২০২৬ সালের নতুন বেতন স্কেল কার্যকর করা হয়েছে।
গেজেটে বলা হয়েছে, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে কর্মরত ব্যক্তিরা জাতীয় বেতন স্কেল, ২০২৬-এর আওতায় থাকবেন না।
এ ছাড়া প্রতিরক্ষা প্রাক্কলন থেকে বেতন পাওয়া বেসামরিক কর্মচারীদের বাদ দিয়ে প্রতিরক্ষা সার্ভিসে নিয়োজিত কর্মচারীরাও এই আদেশের বাইরে থাকবেন। একইভাবে পুলিশ বাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মচারীদের ক্ষেত্রেও নতুন পে স্কেল প্রযোজ্য হবে না।
রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের নির্দিষ্ট শ্রেণির শ্রমিক, শিক্ষানবিশ ও প্রশিক্ষণার্থীদেরও নতুন বেতন স্কেলের আওতামুক্ত রাখা হয়েছে।
এ ছাড়া আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া ব্যক্তি, দৈনিক ভিত্তিতে নিয়োজিত সাময়িক শ্রমিক এবং চুক্তিভিত্তিক বা খণ্ডকালীন কর্মীরাও জাতীয় বেতন স্কেল, ২০২৬-এর সুবিধা পাবেন না।
অর্থাৎ, নতুন বেতন স্কেল সাধারণভাবে প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োজিত কর্মচারীদের জন্য প্রযোজ্য হলেও গেজেটে উল্লেখ করা নির্দিষ্ট শ্রেণির কর্মচারীরা এর বাইরে থাকবেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

পে-স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী

আপডেট টাইম : ১১:৫৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬