ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জনমুখী পুলিশিংয়ের মূল ভিত্তি হলো জনগণের আস্থা অর্জন : আইজিপি এআই-সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের নীতিসহায়তার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর: স্বপন প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪ স্তরের নিরাপত্তা প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ সঠিক প্যারেন্টিং যেভাবে গড়ে দেয় শিশুর ভবিষ্যৎ তারপরও দলে উন্নতির ছাপ দেখছেন হামজা মূল্যস্ফীতির ঝুঁকি কাটেনি, নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত

অষ্টগ্রামে আওয়ামী লীগ নেতা মোজতাবা আরিফ খান ডিবির হাতে গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৯ বার

Oplus_16908288

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও অষ্টগ্রাম সরকারি রোটারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজতাবা আরিফ খানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় অষ্টগ্রাম উপজেলা কোর্ট বিল্ডিং চত্বরের অফিসার্স ক্লাবের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে অষ্টগ্রাম থানায় তিনটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা দুটি মামলায় মোজতাবা আরিফ খানকে এজাহারনামীয় আসামি করা হয়েছে।

অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুকনুজ্জামান জানান, অষ্টগ্রাম থানা পুলিশের সহায়তায় ডিবি পুলিশের সদস্যরা মোজতাবা আরিফ খানকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট মামলায় পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনমুখী পুলিশিংয়ের মূল ভিত্তি হলো জনগণের আস্থা অর্জন : আইজিপি

অষ্টগ্রামে আওয়ামী লীগ নেতা মোজতাবা আরিফ খান ডিবির হাতে গ্রেপ্তার

আপডেট টাইম : ০৯:৪৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬