ঢাকা ১২:২৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার
চিঠি কিংবা ছোট প্যাকেটের মধ্যে সীমাবদ্ধ নেই ডাক বিভাগের স্পিড পোস্ট সেবা। এখন ফ্রিজ, মোটরসাইকেল, আলমারি, ওয়ারড্রবসহ ভারী পণ্যও ডাকযোগে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

গত দুই মাসে এ সেবায় প্রায় ৪০০ টন পণ্য পরিবহন হয়েছে। প্রথম কেজির জন্য ১০ টাকা এবং পরবর্তী প্রতি কেজির জন্য পাঁচ টাকা হারে মাশুল নেওয়া হচ্ছে।সম্প্রতি রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।

মহাপরিচালক বলেন, দেশের আইনে অবৈধ নয়, এমন যেকোনো পণ্য ডাক বিভাগের গাড়িতে পরিবহন এবং পোস্টম্যানের মাধ্যমে বিলি করা যায়।

সম্প্রতি পরীক্ষামূলকভাবে কয়েকটি মোটরসাইকেলও ডাকযোগে পাঠানো হয়েছে। এর সঙ্গে ফ্রিজ, আলমারি, ওয়ার্ডরবের মতো বড় আসবাব এবং শিক্ষার্থীদের কাঁথা-বালিশ ও বিছানাপত্রও পাঠানো হয়েছে।এ ছাড়া রান্নাঘরের দা-বঁটি-ছুরি, হাঁড়ি-পাতিল, প্রেসারকুকার, ইন্ডাকশন চুলা, এলইডি টিভি, এয়ারকন্ডিশনার, বাইসাইকেল ও কীটনাশক স্প্রে মেশিনও স্পিড পোস্টে পাঠানো যাচ্ছে।

কাজী আসাদুল ইসলাম বলেন, মৌসুমি ফলসহ গত দুই মাসে স্পিড পোস্টে প্রায় ৪০০ টন পণ্য পরিবহন হয়েছে, যা ডাক বিভাগের জন্য নতুন অভিজ্ঞতা।

গ্রাহকের সুবিধার জন্য চালু করা হয়েছে অনলাইন মাশুল ক্যালকুলেটর। এর মাধ্যমে পণ্য পাঠানোর আগেই খরচ জানা যায়।বর্তমানে রাজধানীর জিপিওসহ গুলশান, বনানী, মিরপুর ও উত্তরা এলাকার কয়েকটি সাব-পোস্ট অফিস থেকে সরাসরি পণ্য পাঠানো যাচ্ছে। আন্তর্জাতিক পার্সেলের জন্য রয়েছে বৈদেশিক ইএমএস সেবাও।

ডাক অধিদপ্তর জানিয়েছে, স্পিড পোস্টে জেলা শহর থেকে ঢাকায় পাঠানো পণ্য সর্বোচ্চ ২৪ ঘণ্টা, এক জেলা থেকে অন্য জেলায় সর্বোচ্চ ৪৮ ঘণ্টা এবং প্রত্যন্ত ও দুর্গম এলাকায় সর্বোচ্চ ৯৬ ঘণ্টার মধ্যে বিলির জন্য প্রস্তুত রাখতে হবে।

তবে বিস্ফোরক ও দাহ্য পদার্থ, ক্ষতিকর বা বিপজ্জনক রাসায়নিক, মাদকদ্রব্য, জীবন্ত প্রাণী, আগ্নেয়াস্ত্র এবং ভরা বা খালি গ্যাস সিলিন্ডার এ সেবায় পাঠানো যাবে না।কম মাশুলে সেবা দেওয়ার বিষয়ে মহাপরিচালক বলেন, লাভের অঙ্কের চেয়ে মানুষে-মানুষে সংযোগ স্থাপনই ডাক বিভাগের বড় অর্জন। তাঁর মতে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে জনগণকে সেবা দিতে পারার মধ্যেই ডাক বিভাগের সার্থকতা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটের মাধ্যমে ডাক বিভাগের সেবার প্রতি মানুষের আস্থা বেড়েছে বলেও জানান তিনি। ওই নির্বাচনে ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেন। ভোট দেওয়া থেকে ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপের তথ্য বার্তার মাধ্যমে জানতে পেরেছেন প্রবাসী ভোটাররা।

মহাপরিচালক বলেন, পরে মুখে মুখে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পিড পোস্টের প্রচার হয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তা ও কনটেন্ট ক্রিয়েটররা এতে বেশি উপকৃত হয়েছেন। ভবিষ্যতে আন্তজেলা বাসাবদলের সেবাও চালুর পরিকল্পনা রয়েছে। এ জন্য প্রয়োজনীয় লজিস্টিক সক্ষমতা গড়ে তোলা হচ্ছে। এর অংশ হিসেবে পরিবেশবান্ধব প্রকল্পের আওতায় ৫০টি বৈদ্যুতিক বাইক সংগ্রহ করা হয়েছে।

ডাক বিভাগের মেইল ব্যবস্থাপনাতেও পরিবর্তন আনা হচ্ছে। তেজগাঁওয়ের কেন্দ্রীয় মেইল প্রসেসিং সেন্টারকে শতভাগ কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকা জিপিও ক্যাম্পাস সম্প্রসারণ করে বিদেশগামী ও বিদেশ থেকে আসা পার্সেল ব্যবস্থাপনায় ব্যবহারের পরিকল্পনা রয়েছে। তেজগাঁও, কমলাপুর ও জিপিও—এই তিন হাবের সমন্বয়ে মেইল ব্যবস্থাপনা পরিচালনার পরিকল্পনা রয়েছে।

বিএনপির নির্বাচনী ইশতেহারের সঙ্গে সমন্বয় রেখে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে স্পিড পোস্ট সেবা চালু হয়। শুরুতে মৌসুমি ফল পরিবহনের মাধ্যমে যাত্রা শুরু করলেও এখন নিত্যব্যবহার্য বড় পণ্য পরিবহনেও সম্প্রসারিত হয়েছে সেবাটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’

আপডেট টাইম : ১২:১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬