ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি ব্রিকসে তারেক রহমান যাচ্ছেন কিনা, জানে না ভারত আওয়ামী লীগ বিদ্যুতের নামে শুধু প্লান্ট করেছে, পরিচালনার পরিকল্পনা করেনি: বিমানমন্ত্রী

আওয়ামী লীগ বিদ্যুতের নামে শুধু প্লান্ট করেছে, পরিচালনার পরিকল্পনা করেনি: বিমানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘আওয়ামী লীগ বিদ্যুতের নামে শুধু প্লান্ট করেছে, কিন্তু বিদ্যুৎ প্লান্ট কীভাবে চলবে তার কোনো পরিকল্পনা করেনি, তাহলে ভবিষ্যতে কীভাবে চলবে।’

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিকালে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় উপজেলা বিএনপির সভাপতি শ্যামল চন্দের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, জেলা পরিষদের প্রশাসন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা প্রমুখ।

বিমানমন্ত্রী আরও বলেন, ‘অন্তবর্তীকালীন সরকারও বিদ্যুৎ নিয়ে একটা কাজও করেনি, যেটা দিয়ে গ্যাস তৈরি হয়, সেটার একটা মেশিন নষ্ট হয়েছিল, সেটাও মেরামত করেনি, যে কারণে বিদ্যুৎ উৎপাদনে সমস্যা হচ্ছে। ফলে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি হচ্ছে। একটি দেশ নতুন করে গড়তে, রাষ্ট্র নির্মাণ করতে হলে আমাদের একটু সময় দিতে।’

এলাকার মানুষের কৃষি ও খাদ্য সহায়তার বিষয়ে তিনি বলেন, ‘স্থানীয় সমস্যাগুলো সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। চলতি মাস থেকেই প্রতিটি ইউনিয়নে সারের ডিলার এবং টিসিবির ডিলার নিয়োগ দেওয়া হবে। এর মাধ্যমে বিগত ফ্যাসিবাদের সাথে জড়িতরা যেন আর কোনো কারসাজি করতে না পারে, তা নিশ্চিত করা হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ

আওয়ামী লীগ বিদ্যুতের নামে শুধু প্লান্ট করেছে, পরিচালনার পরিকল্পনা করেনি: বিমানমন্ত্রী

আপডেট টাইম : ১১:৩০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬