ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুদের বই পড়ার অভ্যাস গড়তে হবে : ডা. জুবাইদা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার

শিশু-কিশোরদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা   রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের প্রতিটি গ্রামে পাঠাগার ছড়িয়ে দিতে হবে। গতকাল রাজধানীর   বাংলা একাডেমি প্রাঙ্গণে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। গতকাল বিকাল ৩টায় মেলার উদ্বোধন করে ডা. জুবাইদা রহমান বলেন, বাংলাদেশের প্রতিটি গ্রামে ছড়িয়ে পড়ুক এ পাঠাগার। শিশু-কিশোরদের মধ্যে গড়ে উঠুক বই পড়ার অভ্যাস।

তিনি আশা প্রকাশ করে  বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম নিয়ে লেখা বইগুলো শিশু-কিশোরদের আরও বেশি করে অনুপ্রাণিত করবে। তিনি বলেন, ছোটদের মধ্যে ন্যায়পরায়ণতা, নিষ্ঠা ও সততার চর্চা গড়ে উঠলে এর প্রতিফলন বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে দেখা যাবে। জুবাইদা রহমান আরও বলেন, বই ও পাঠাগারকে কেন্দ্র করে শিশু-কিশোরদের মধ্যে জ্ঞানচর্চার পরিবেশ তৈরি করা জরুরি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মুক্তিযোদ্ধা আবদুস সালাম। এ বইমেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিশুদের বই পড়ার অভ্যাস গড়তে হবে : ডা. জুবাইদা

আপডেট টাইম : ০৩:৩৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬