ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

বেসরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে সুখবর দিলেন মন্ত্রিপরিষদ সচিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ২৩ বার

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতন স্কেল অনুমোদনের পাশাপাশি বেসরকারি খাতের কর্মীদের বেতন বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তবে এ বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠক শেষে তথ্য মন্ত্রণালয়ের পিআইডি সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, শিল্পপ্রতিষ্ঠানসহ বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরতদের বেতন বাড়ানোর বিষয়টি নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত বা বেতন বৃদ্ধির হার নির্ধারণ করা হয়নি।

মন্ত্রিপরিষদ সচিব জানান, বেসরকারি খাতের অনেক প্রতিষ্ঠান প্রতিবছর তাদের কর্মীদের বেতন ৫ শতাংশ বা ৭ শতাংশ হারে বাড়িয়ে থাকে। মন্ত্রিসভায় থাকা কয়েকজন নিয়োগকর্তাও বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।

তিনি বলেন, বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে নতুন জাতীয় বেতন স্কেল মূলত সরকারি নির্ধারিত বেতন কাঠামোর আওতাভুক্ত কর্মচারীদের জন্য প্রযোজ্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

বেসরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে সুখবর দিলেন মন্ত্রিপরিষদ সচিব

আপডেট টাইম : ১১:৪৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬