ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খাদিজার জয় হোক, বদরুলের ফাঁসি হোক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬
  • ৪৭৫ বার

সাদিয়া নাসরীন

খাদিজার জয় হোক, বদরুলের ফাঁসি হোক। এমনটাই চেয়েছে বদরুল। কোর্টে দাঁড়িয়ে আইনজীবির শেখানো এই ধাপ্পা দিয়েছে কোপা বদরুল। বলেছে, “খাদিজা বেঈমান, তার জয় হোক, আর আমার ফাঁসি হোক”। আমি চাই বদরুলের এই চাওয়া যেন সত্যি হয়। যেন ফাঁসি হয় বদরুলের। আইনের কোন ফাঁক গলে যেন বের হয়ে না যায় ওই চাপাতি, যে চাপাতি খড়গ হয়ে ঝুলে আছে এদেশের খাদিজাদের ভবিতব্য হয়ে।

প্রেম অস্বীকার (তার ভাষায় বেঈমানী) করায় বদরুল প্রকাশ্য রাজপথে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে ফেলে রেখেছিলো। সেই খাদিজা প্রায় দুমাস চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফিজিওথেরাপী নিতে সি আর পি তে আছে। গণমাধ্যমে খাদিজার রক্তাক্ত মাটিতে লুটানো ছবির বদলে এখন উজ্জ্বল হাসিমুখের ছবি। এ ছবি নারীর জীবনীশক্তির। এ ছবি বাংলাদেশের।

বদরুল চাক বা না চাক, তোমার জয় হবেই খাদিজা। জীবন তোমারই হবে। তুমি জয় করেছো মৃত্যুকে পাঁচ শতাংশ সম্ভাবনা নিয়ে। ৯৫ শতাংশ অনিশ্চয়তাকে উড়িয়ে দিয়ে তুমি ফিরে এসেছো। তুমি প্রমাণ করেছো প্রাণশক্তির কাছে কোন সম্ভাবনাই তুচ্ছ নয়। তুমি হাসি মুখে গুড়িয়ে দিতে পেরেছো চাপাতির আঘাতকে। তোমার ফিরে আসা তো শুধু তোমার ফিরে আসা নয়, সে যে আমারও, আমাদেরও ফিরে আসা। এ তো কেবল তোমার বেঁচে ওঠা নয়, এ আমাদের ও বেঁচে ওঠা।

লক্ষ লক্ষ নারী প্রতিদিন ঘরে বাইরে লোকচক্ষুর অন্তরালে এভাবেই বদরুলদের চাপাতির আঘাতে টুকরো, ছিন্নভিন্ন হয়ে যায় এই সমাজে। তারা সবাই ফিরে আসতে পারেনা জীবনে। কিন্তু তুমি পেরেছো, কারন তোমার ভেতরে আছে অপার নারী শক্তি। তোমার ওই হাসিমুখ আমাকে জাগিয়ে তুলেছে সেই পরম শক্তিতে। জীবনের পথে অভিনন্দন তোমাকে।

তুমি নাকি ভুলে গেছো সেদিনের কথা ? না, সেদিনের কথা ভুললে তো চলবেনা তোমার। তোমাকে মনে রাখতে হবে বদরুলকে। মনে রাখতে হবে তোমার ওই থেঁতলে যাওয়া খুলি ও মগজকে। ভুলে গেলে আয়নার সামনে দাঁড়াও মেয়ে। ওই কাপড়ের আড়াল সরিয়ে দেখো তোমার চুলহীন ন্যাড়া মাথায় জ্বলজ্বলে ওই গর্তগুলো। ভালো করে তোমার ওই অবশ হাত নেড়ে চেড়ে দেখো। হাত বুলিয়ে দেখো তোমার কপালের উপর, খুলির উপর, হাতের উপরের ওই সেলাই গুলো। সে সেলাইগুলো সারাজীবনের জন্য তোমাকে উপহার দিয়েছে বদরুল।

মনে রাখবে জীবনের কোন হিসাবই বিনা লেনদেনে মেটেনা। তাই সেই সেলাইগুলো তো ফেরত দিতে হবে গুনে গুনে, না? কড়ায় গন্ডায় হিসেব নিতে হবে ওই চাপাতির প্রতিটি কোপ এর। তোমাকে সব মনে করতে হবে, মুখোমুখি দাঁড়াতে হবে বদরুলের। তোমাকে প্রচন্ড রাগে ফেটে পড়তে হবে, পালটা আঘাত করতে হবে। প্রেম যে মামা বাড়ির আবদার নয়, সেই শিক্ষাটা তো তোমাকেই দিতে হবে।
বদরুল বলেছে সে নির্দোষ, কারন সে নাকি সুস্থ ছিলোনা !!! সুতরাং তোমার দায়িত্ব এখন অনেক বেড়ে গেলো খাদিজা, মেয়ে আমার! তোমাকে অসুস্থ বদরুলের ‘উপযুক্ত চিকিৎসা’ করতে হবে যে !! যে চিকিৎসা শুধু চাপাতি দিয়েই হয়। হাজার হাজার বছর ধরে বদরুলরা যে খাদিজাদের চাপাতি দিয়ে, পাথর মেরে, ফতোয়া দিয়ে, এসিড মেরে, কখনো আগুনে পুড়ীয়ে, চুল ন্যড়া করে, ধর্ষন করে কুপিয়ে পার পেয়ে যাচ্ছে তার প্রতিবাদ তুমি যদি না করো তাহলে কে করবে? উঠে দাঁড়াও, তোমাকে হতে হবে লক্ষ খাদিজার জীবনের মাইলফলক। মাটিতে লুটিয়ে পড়া খাদিজাদের জীবনের বাতিঘর তোমাকে হতে হবে।

তোমাকে আমার হাত ধরতে হবে, কারণ তুমি হাত ধরলে আমার শক্তি বৃদ্ধি পাবে। আমরা দুজন থেকে হাজার লক্ষ হবো। আমরা সবাই মিলে চিকিৎসা করবো এদেশের অলি গলিতে ঘুরে বেড়ানো অসুস্থ বদরুলদের। আমরা এবার লক্ষ লক্ষ চাপাতিতে কুপিয়ে বদরুলদের মাথার ওই অসুস্থ খুলিটা ভেঙ্গে দেবো। শুধু বদরুল নয়, বদরুলের পক্ষে সাফাই গাওয়া ওই পুরুষ শুয়োরগুলোর ও চিকিৎসা দরকার জরুরী ভিত্তিতে। যেন বন্য হিংস্র বদরুলের তাড়া খেয়ে ছুটে না বেড়াতে হয় আর কোন খাদিজাকে; যেন আর ছিন্নভিন্ন না করতে পারে ওই মানুষখেকো অসুস্থ বদরুলের দল। যেন অসুস্থ বিকারগ্রস্থ পুরুষের গুহা থেকে রক্তাক্ত না বের হতে হয় একটি মেয়েকে ও।
সে লড়াই তুমি, আমি আর আমরা না করলে কে করবে, খাদিজা?

লেখক: সাদিয়া নাসরীন, প্রধান নির্বাহী, সংযোগ বাংলাদেশ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

খাদিজার জয় হোক, বদরুলের ফাঁসি হোক

আপডেট টাইম : ১২:২৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬