ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুই দিন এলাকায় যেতে পারবেন না সংসদ সদস্যরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬
  • ৪৭৬ বার

জেলা পরিষদ নির্বাচনের ভোটের দিন আগামী বুধবার পর্যন্ত নিজ নিজ নির্বাচনি এলাকায় সংসদ সদস্যদের যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। বেশ কিছু এলাকায় সংসদ সদস্যরা আচরণবিধি লঙ্ঘন করে প্রার্থীর পক্ষে প্রচার চালানোর অভিযোগ উঠার পর এই নিষেধাজ্ঞা দিলো নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনার শাহনেওয়াজ সোমবার সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনে যেন সংসদ সদস্যরা প্রভাব বিস্তার করতে না পারেন সে জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। নির্বাচনকে সুষ্ঠু করার জন্য আইন শৃঙ্খলা সংক্রান্ত যে প্রস্তুতি দরকার, তার সবই নেয়া হয়েছে।’

শাহনেওয়াজ বলেন, ‘ভোটের আর দুদিন রয়েছে। সাংসদদের কাছে অনুরোধ করছি- আপনার এলাকা থেকে চলে আসেন। আমাদের অনুরোধ উপেক্ষা করে কেউ প্রভাব খাটানোর চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সে যেই হোন না কেন- অনিয়ম করলে ছাড় দেওয়া হবে না।’

ভোটকেন্দ্রে যাতে কোনো অনিয়ম না হয়, সেজন্য প্রতিটি ভোটকক্ষের সামনে একজন করে ম্যাজিস্ট্রেট রাখা হবে বলে জানান এই নির্বাচন কমিশনার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দুই দিন এলাকায় যেতে পারবেন না সংসদ সদস্যরা

আপডেট টাইম : ১২:২০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬