ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

সাদা পদ্মের মায়ায় সেজেছে কলিযুগ পদ্মবিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ১১২ বার

দূর থেকে মনে হবে, সবুজের বুকজুড়ে সাদা ফুলের চাদর। কাছে যেতেই চোখে পড়ে পানির বুক চিরে ফুটে থাকা সারি সারি পদ্ম। ভোরের নরম আলোয় সাদা পদ্মের এই মায়াবী দৃশ্য যেন প্রকৃতির নিজ হাতে আঁকা ছবি। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের এই কলিযুগ পদ্মবিল এখন মুগ্ধ করছে দূর-দূরান্তের প্রকৃতিপ্রেমীদের।

জেলা শহর থেকে প্রায় ৪২ কিলোমিটার দক্ষিণে জাবরহাট ইউনিয়নের কলিযুগ গ্রামে অবস্থিত এই প্রাকৃতিক পদ্মবিল। বর্ষা এলেই পানির সঙ্গে জেগে ওঠে বিলের সৌন্দর্য। ভোরের আলো ফুটতেই পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে এখানে ভিড় করেন দর্শনার্থীরা।

পানিতে দুলতে থাকা সাদা পদ্ম আর চারপাশের নীরব প্রকৃতি ভুলিয়ে দেয় শহরের কোলাহল। তাই প্রতিদিনই এখানে বাড়ছে দর্শনার্থীদের আনাগোনা।

তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় প্রশাসন এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে পদ্মবিল এলাকার পরিবেশ সুরক্ষায় প্রয়োজনীয় নজরদারি রাখা হবে, যাতে এই প্রাকৃতিক সম্পদ অক্ষুণ্ন থাকে!

বর্ষা এলেই পানির বুকে ফুটে ওঠা সাদা পদ্মে বদলে যায় পুরো বিলের চেহারা। প্রকৃতির এই সৌন্দর্যটুকু টিকিয়ে রাখা গেলে কলিযুগ পদ্মবিল হয়ে উঠতে পারে ঠাকুরগাঁওয়ের আরও একটি আকর্ষণীয় দর্শনীয় স্থান, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

সাদা পদ্মের মায়ায় সেজেছে কলিযুগ পদ্মবিল

আপডেট টাইম : ১২:০৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬