ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

মক্কা প্রতিরক্ষা চুক্তি ইতিবাচক দৃষ্টিতে দেখছে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫১:০৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ১ বার

সম্ভাব্য ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’কে বাংলাদেশ ইতিবাচক দৃষ্টিতে দেখছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ইসলামিক দেশগুলোর মধ্যে যদি একটি প্রতিরক্ষা চুক্তি হয়, তাহলে সেটিতে যোগদান তো কোনো অস্বাভাবিক বিষয় নয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘মক্কা ডিফেন্স প্যাক্টে আমরা আগ্রহ প্রকাশ করছি।’

তিনি বলেন, বাংলাদেশ এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি দেশ হিসেবে বিভিন্ন উদ্যোগে আগ্রহ দেখাচ্ছে এবং মধ্যপ্রাচ্যের অংশীজন ও বিশ্ব মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশীজন বাংলাদেশের নেতৃত্বকে বিভিন্ন জায়গায় আমন্ত্রণ জানাচ্ছেন।

তিনি বলেন, ‘আর মক্কা নিয়ে তো সবসময়ই একটা আলাদা জায়গা, মক্কা বাংলাদেশের হৃদয়ের… মানুষের হৃদয়ে।’

হুমায়ুন কবির বলেন, তো মধ্যপ্রাচ্যে ইসলামিক দেশগুলোর মধ্যে যদি একটা প্রতিরক্ষা চুক্তি হয়, তাহলে ওখানে যাওয়া তো আর অস্বাভাবিক না। সুতরাং, দেখা যাক, কী হয়! তবে এটা ইতিবাচকভাবে দেখা হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, গত ছয় মাসে বাংলাদেশ তার পররাষ্ট্রনীতির একটি কৌশলগত কাঠামো তৈরি করেছে এবং এখন সেই ভিত্তির ওপর বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

নতুন দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, নতুন দায়িত্ব পেলেও এটি তার জন্য পুরোপুরি নতুন কোনো কাজ নয়। প্রধানমন্ত্রী তাকে নতুন দায়িত্ব দিয়েছেন এবং আগের কাজের ধারাবাহিকতার অংশ হিসেবেই তিনি এ দায়িত্ব পালন করছেন।

হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে গত ছয় মাস ধরে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে তিনি কাজ করেছেন। এখন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও গণমাধ্যমের সহযোগিতায় বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সরকারকে এখনই সতর্ক হতে হবে

মক্কা প্রতিরক্ষা চুক্তি ইতিবাচক দৃষ্টিতে দেখছে বাংলাদেশ

আপডেট টাইম : ১১:৫১:০৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬