ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন বৈধ চূড়ান্ত মনোনয়নপত্রের তালিকা প্রকাশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬
  • ৪৩৪ বার

জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটি ২০১৭-১৮এর নির্বাচনে বৈধ চূড়ান্ত মনোনয়নপত্রের তালিকা প্রকাশ করা হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিটির চেয়ারম্যান মোস্তাফা জব্বারসহ ৫ সদস্য স্বাক্ষরিত এ তালিকা প্রকাশ করা হয়। তালিকাটি জাতীয় প্রেস ক্লাবের নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হয়।

তালিকায় প্রকাশিত বৈধ চূড়ান্ত মনোনয়নের মধ্যে সভাপতি পদে তিন জনের নাম রয়েছে। এরা হচ্ছেন- এম এ আজিজ, খোন্দকার মনিরুল আলম ও মুহাম্মদ শফিকুর রহমান।

সিনিয়র সহসভাপতি পদে তিন জন হলেন- নুরুল আমিন রোকন, মুহাম্মদ রুহুল কুদ্দুস ও সাইফুল আলম। চারজন সহসভাপতির মধ্যে রয়েছেন- আজিজুল ইসলাম ভূইয়া, আমিরুল ইসলাম কাগজী, মো. মোকারম হোসেন ও সদরুল হাসান। সাধারণ সম্পাদক পদে তিন প্রার্থী হলেন- কাদের গণি চৌধুরী, কামরুল ইসলাম চৌধুরী ও ফরিদা ইয়াসমিন ।

যুগ্ম-সম্পাদক ছয় জন হলেন- আব্দুল গফফার মাহমুদ, ইলিয়াস খান, জহিরুল হক রানা, নাজমুল আহসান, মো. আশরাফ আলী ও শাহেদ চৌধুরী। কোষাধ্যক্ষ পদে তিনজন হলেন- কাজী রওনাক হোসেন, কার্তিক চ্যাটার্জী ও সরদার ফরিদ আহমদ। সদস্য পদে ৩০ জনের মনোনয়ন চূড়ান্ত বৈধ হয়েছে।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ছিল ২৩ ডিসেম্বর রাত ১০টা। মনোয়নয়নপত্র প্রত্যাহারের শেষদিনে নির্বাচন থেকে সরে দাঁড়ান- সভাপতি পদে এলাহী নেওয়াজ খান সাজু, যুগ্ম-সম্পাদক পদে মো. ছাইফুল ইসলাম শামীম ও আলীমুজ্জামান হারুন। এছাড়া সদস্য পদ থেকে ৮ জন প্রার্থী সরে দাঁড়ান। এর আগে বাছাইয়ে প্রার্থী ও প্রস্তাবকের স্বাক্ষর না থাকায় ৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন বৈধ চুড়ান্ত মনোনয়নপত্রের তালিকা দেখতে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন বৈধ চূড়ান্ত মনোনয়নপত্রের তালিকা প্রকাশ

আপডেট টাইম : ১২:২৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬