ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সিরাজগঞ্জে গড়ে উঠবে আধুনিক ‘বিজনেস হাব’: চেয়ারম্যান তাঁত বোর্ড কিশোরগঞ্জের দুই কৃতি সন্তান অতিরিক্ত আইজিপির পদোন্নতি বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা কঙ্গনার ‘সস্তা কপি’ মন্তব্যের পর তাপসীর রহস্যময় পোস্ট রাজধানীতে জশনে জুলুসে মানুষের ঢল বিয়ের প্রলোভনে আসা যুবতীকে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নির্দিষ্ট দিনেই হচ্ছে সিলেটের বিয়ানীবাজারের সেই নৌকাবাইচ প্যারিসে আলোচনা সভা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জামা-কাপড় কিনে এনেই পরছেন? ডেকে আনছেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকি বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ২ প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ৫ বার
বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকারের মন্ত্রিসভায় প্রথমবারের মতো রদবদল হয়েছে। ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন হুমায়ুন কবির।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান শামা ওবায়েদ ইসলাম। নতুন দপ্তর বণ্টনের পরও একই পদে বহাল রয়েছেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অধীনে শামা ওবায়েদ ইসলাম ও হুমায়ুন কবির এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। অর্থাৎ এই প্রথম এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন।
গতকাল শুক্রবার নতুন ছয়জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। এ দিন সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পড়ান। শপথের পর নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, শুক্রবার রাতেই নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করা হয়েছে।

হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টার দায়িত্বও পালন করেন। আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে হুমায়ুন কবিরের। বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কর্মকাণ্ডেও তিনি দীর্ঘদিন ধরে যুক্ত। প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় পররাষ্ট্রনীতি ও বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে সরকারের হয়ে কাজ করেছেন তিনি।

তার এই অভিজ্ঞতার কারণেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।নতুন চার পূর্ণ মন্ত্রী হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। এ ছাড়া প্রতিমন্ত্রী হিসেবে শপন নিয়েছেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনও। তিনি ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়। শুরুতে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ ও ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল পদত্যাগ করে যথাক্রমে স্পিকার ও ডেপুটি স্পিকারের দায়িত্ব নেন। পরে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানও পদত্যাগ করেন।

সবশেষ রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বও শূন্য হয়।

এসব শূন্যতা ও দায়িত্ব পুনর্বণ্টনের প্রেক্ষাপটে এবার মন্ত্রিসভায় প্রথম বড় রদবদল হলো। নতুন ছয় সদস্যের দায়িত্ব বণ্টনের পাশাপাশি আফরোজা খানমের দপ্তর পরিবর্তন এবং জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার মধ্য দিয়ে মন্ত্রিসভায় এ পরিবর্তন এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে গড়ে উঠবে আধুনিক ‘বিজনেস হাব’: চেয়ারম্যান তাঁত বোর্ড

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ২ প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০২:২৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬