ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

শিক্ষার্থীরা পড়ালেখা শেষে কর্মক্ষম হতে পারে, এমন শিক্ষা ব্যবস্থা গড়তে হবে: মাহদী আমিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ৩ বার

শুধু সার্টিফিকেটনির্ভর শিক্ষা নয়, পড়ালেখা শেষে শিক্ষার্থীরা যেন কর্মক্ষম হয়ে উঠতে পারে—এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

শুক্রবার (২১ আগস্ট) সাভারে বাংলাদেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ রূপান্তর ও গুণগত মানোন্নয়নের লক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকরা অংশ নেন।

মাহদী আমিন বলেন, শুধু সার্টিফিকেট অর্জনের মধ্যে শিক্ষাব্যবস্থাকে সীমাবদ্ধ রাখা যাবে না। শিক্ষার্থীদের এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে পড়ালেখা শেষে তারা বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মক্ষেত্রে দক্ষতার সঙ্গে কাজ করতে পারে।

তিনি বলেন, শিক্ষার্থীদের বাস্তব জীবনের সঙ্গে সামঞ্জস্য রেখে কারিকুলাম তৈরি করতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের সুযোগ বাড়াতে হবে।

এ জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে অন-ক্যাম্পাস পার্টটাইম চাকরির ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। এতে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জন করতে পারবে বলে উল্লেখ করেন মাহদী আমিন।

এ ছাড়া উচ্চশিক্ষিত ও দক্ষ তরুণদের বিদেশমুখী হওয়ার প্রবণতা কমাতে ব্রেইন ড্রেইন বন্ধের উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে

শিক্ষার্থীরা পড়ালেখা শেষে কর্মক্ষম হতে পারে, এমন শিক্ষা ব্যবস্থা গড়তে হবে: মাহদী আমিন

আপডেট টাইম : ০২:৩৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬