ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দুই দিনব্যাপী জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘আমরা কুঁড়ি ২০২৬’ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মালামাল চুরি: সহকারী পরিচালকের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নবম পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বাড়ছে শঙ্কা দোয়া-মোনাজাতে খালেদা জিয়ার জন্মদিন পালিত ৯৮% গ্যাসের নিয়ন্ত্রণ বিশেষ দেশের হাতে তুলে দেয় বিগত সরকার : চিফ হুইপ ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী ১৬ আগস্ট কিশোরগঞ্জে ইমাম-মুয়াজ্জিন-সেবায়েতদের সম্মানী বিতরণ করবেন প্রধানমন্ত্রী বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন ২০২২ সাল থেকে অবসর ভাতাবঞ্চিত শিক্ষক-কর্মচারীদের ‘বিশেষ ব্যবস্থায়’ টাকা দিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

দুই দিনব্যাপী জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘আমরা কুঁড়ি ২০২৬’ অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ২ বার

নিজস্ব প্রতিবেদক, হাওর বার্তাঃ ‘আমরা কুঁড়ি’র ৩৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘আমরা কুঁড়ি ২০২৬’। গত ১৩ ও ১৪ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকাসহ প্রায় ৫০০ শিশু-কিশোর এ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়। শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, সৃজনশীলতা চর্চা এবং সাংস্কৃতিক অঙ্গনে তাদের সম্পৃক্ত করার লক্ষ্যেই এ আয়োজন বলে জানান আয়োজকরা।

১৩ আগস্ট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমরা কুঁড়ি’র চেয়ারম্যান মুশতাক আহম্মদ লিটন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আমরা কুঁড়ি পরিচালনা পরিষদের চেয়ারম্যান এএসএম কামাল উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন নাট্যজন ও সংগঠক তপন হাফিজ, সংগঠনের উপদেষ্টা রফিকুল ইসলাম কাঞ্চন, মো. কাইয়ুম হোসেন এবং সংগঠনের মহাসচিব ফেরদৌস আরা বন্যা।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ফারহানা চৌধুরী বেবী, নৃত্য পরিচালক কবিরুল ইসলাম রতন, অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনীসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

দুই দিনব্যাপী এ আয়োজনে শিশু-কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণে জাতীয় চিত্রশালা মিলনায়তন পরিণত হয় তারুণ্য ও সাংস্কৃতিক উচ্ছ্বাসের মিলনমেলায়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্ষুদে প্রতিভাবানদের পরিবেশনা মুগ্ধ করে উপস্থিত দর্শক ও অতিথিদের।

আয়োজকরা বলেন, শিশু-কিশোরদের মধ্যে দেশীয় সংস্কৃতি, শিল্প-সাহিত্য ও সৃজনশীলতার চর্চা বাড়ানোর পাশাপাশি নতুন প্রজন্মের প্রতিভা অন্বেষণে ‘আমরা কুঁড়ি’ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। সংগঠনের ৩৫ বছর পূর্তির এ আয়োজন সেই ধারাবাহিকতারই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

শিশু-কিশোরদের সাংস্কৃতিক বিকাশে এমন আয়োজন নিয়মিত অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ‘আমরা কুঁড়ি’র নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দুই দিনব্যাপী জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘আমরা কুঁড়ি ২০২৬’ অনুষ্ঠিত

দুই দিনব্যাপী জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘আমরা কুঁড়ি ২০২৬’ অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৬:৩০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬