ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী উপহার কেনার আগে যে ৭টি বিষয় মনে রাখা জরুরি চীনে ৩০ দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিদের গণমাধ্যম সহযোগিতা সেমিনার আগামী বছরের জানুয়ারিতে হতে পারে ইউপি নির্বাচন: ইসি মাছউদ জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা ইমরান খানের বোনকে গ্রেপ্তার, ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ ঘিরে উত্তেজনা চীনা নাগরিকের ২.৫ কেজি সোনা উদ্ধার, আনসারের বিচক্ষণতায় পাচারচেষ্টা নস্যাৎ জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী বিতর্কিত নেক্সাস বই ফেরত নেয়ায় ধন্যবাদ দায়ি ব্যক্তিদের শনাক্ত শাস্তির আওতায় আনতে হবে: ইসলামী দলের নেতৃবৃন্দ

তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর দিল্লি গিয়ে মোদির সাথে দীনেশ ত্রিবেদীর বৈঠক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৪০ বার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর দিল্লিতে গিয়ে একদিনের মাথায় মঙ্গলবার (১১ আগস্ট) এই বৈঠক হলো।

এর আগে, গতকাল সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক হয়। এই কূটনৈতিক ঢাকায় আসার পর বাংলাদেশের সরকারপ্রধানের সাথে এটিই তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। এই বৈঠকের পর দেশের উদ্দেশে ঢাকা ছাড়েন ভারতীয় হাইকমিশনার। সেখানে গিয়ে এবার বসলেন নরেন্দ্র মোদির সঙ্গে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারত ও বাংলাদেশের দীর্ঘদিনের ও বহুমুখী সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে নরেন্দ্র মোদির পরামর্শ ও দিকনির্দেশনা চান দীনেশ ত্রিবেদী। দুই দেশের মানুষের স্বার্থকে গুরুত্ব দিয়ে এই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

এদিকে, তারেক রহমান ও দীনেশ ত্রিবেদীর বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, তারা আশা করছেন যে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ভারত সরকার অনুধাবন করতে পেরেছে এবং বাংলাদেশ রাষ্ট্রের কোনও স্তম্ভকে আন্ডারমাইন আর করার মতো কিছু তারা করবে না।

আর প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়৷ বাংলাদেশ আশা করে, ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে।

অন্যদিকে, বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে তার ‘খুবই ভালো আলোচনা হয়েছে’। তারা এখন সামনের দিকে তাকাচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর দিল্লি গিয়ে মোদির সাথে দীনেশ ত্রিবেদীর বৈঠক

আপডেট টাইম : ১০:৪৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬