ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

নতুনদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬
  • ৩৭১ বার

নতুন প্রজন্মের অনেকেই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে না। বিভিন্ন রাজনৈতিক পরিক্রমায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি হয়েছে। নতুনরা এসব পড়ে বিভ্রান্ত হবে। তাই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট্য নাট্য ব্যক্তিত্ব, বিটিভির সাবেক মহাপরিচালক ও সেক্টর কমান্ডার্স ফোরামের সহসভাপতি ম হামিদ।

বৃহস্পতিবার সন্ধ্যায় মির্জাপুর সদয় কৃষ্ণ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী আয়োজিত বিজয় মেলার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

তিনি আরও বলেন, মানুষ যখন অধিকার হারায়, বারবার চেষ্টা করেও অধিকার পায় না, তখন জীবন মৃত্যুর পরোয়া করে না। মুক্তিযুদ্ধের সময় যারা বিরুদ্ধাচরণ করে, তখন আমরা তাদের কিছুই করতে পারি নাই। ৭১ এবং ৭২ এ যাদেরকে পাওয়া গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। কিন্তু প্রধান হোতারা দাপটের সঙ্গে ছিল।

তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানিদের সঙ্গে আঁতাত করে যারা এদেশের নিরীহ মানুষকে হত্যা করেছে, মা বোনদের লাঞ্ছনা করেছে সেইসব ঘৃণ্য অপরাধীদের বিচার শুরু হয়েছে। ইতোমধ্যেই ঘৃণ্য প্রধান অপরাধীদের বিচার হয়েছে।

আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর সভাপতিত্বে বক্তৃতা করেন, সাবেক সচিব ড, খোন্দকার শওকত হোসেন, মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, ডেপুটি কমান্ডার মো. শরিফ মাহমুদ। এর আগে তিনি মির্জাপুর প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত মতবিনিয় সভায় মিলিত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

নতুনদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে

আপডেট টাইম : ১২:০৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬