ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২০:০০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ১ বার

জেলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ  গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মদন (নেত্রকোনা) উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৫ আগস্ট) দুপুরে আলহাজ্ব মোজাফফর আহমেদ ফাজিল মাদ্রাসা এলাকা থেকে একটি মিছিল পুরো পৌর শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ করে উপজেলা পাবলিক হল প্রঙ্গনে এসে শেষ হওয়ার কথা ছিলো। কিন্তু বৈরী আবহাওয়ার কারণ মিছিল করতে না পেরে আলহাজ্ব মোজাফফর আহমেদ ফাজিল মাদ্রাসা মিলনায়তনে এক তাৎক্ষণিক আলোচনা সভ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জামায়াতের উপজেলা আমীর মাও. অলিউল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারী মাও. ফরিদুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক আল-হেলাল তালুকদার। গত জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) এ দাঁড়িপাল্লা মার্কা প্রতীক নিয়ে তিনি লুৎফুজ্জামান বাবরের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামাতের শুরা সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মাও. রুহুল আমীন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর রিয়াজ উদ্দিন (ইদ্রিস মাস্টার), উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি আবুল হাসানাত, মদন পৌর আমীর মাও. ফারুক উদ্দিন ভূঁইয়াসহ জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন- জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলো নিয়ে দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালন করেছে ১১ দলীয় জোট। তারই ধারাবাহিকতায় আমাদের আজক বিক্ষোভ মিছিলের আয়োজন ছিলো। কিন্তু বৈরি আবহাওয়ার কারণ হয়তো মিছিল করতে পারিনি। কিন্তু মনে রাখবেন যারা জুলাইয়ের সাথে গাদ্দারি করবে তার ফল ভালো হবে না। আজকের এই আলোচনা সভা থেকে সরকারকে জানাতে চাই অতীতে যারা স্বৈরাচারিতা করেছে তাদের পতন হয়েছে। বর্তমান সরকার যদি একই পথে হাঁটে তাদের পতন অনিবার্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:২০:০০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬