ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪০:১৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ৩৫ বার
ঢাকার জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII) উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (৩ আগস্ট) তিনি প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। একই সঙ্গে ভিডিও টেলিকনফারেন্সের (VTC) মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে প্রতিষ্ঠিতব্য আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটগুলোর ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন।
বাংলাদেশ সেনাবাহিনী জানায়, আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ের লক্ষ্যেই AIII প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ক্যামব্রিজ কারিকুলামভিত্তিক ইংরেজি মাধ্যমের আধুনিক শিক্ষাপদ্ধতির পাশাপাশি নৈতিক ও মূল্যবোধভিত্তিক শিক্ষা দেওয়া হবে।
সেনাবাহিনীর পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, প্রতিষ্ঠানটি জ্ঞান, নৈতিকতা, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ আদর্শ নাগরিক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি কুরআন-সুন্নাহর আলোকে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশের মাধ্যমে জাতীয় ও বৈশ্বিক পরিসরে দায়িত্বশীল নেতৃত্ব তৈরিতেও প্রতিষ্ঠানটি ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সেনাসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিভিন্ন ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যা: যুবদল আহ্বায়ক নৌশাদ গ্রেপ্তার

আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান

আপডেট টাইম : ১১:৪০:১৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬